স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মূল্যবান একটি হাতঘড়ি চুরি হয়ে গিয়েছিলো। অবশেষে সেই হাতঘড়িটি পাওয়া গেছে ভারতের আসামে। চুরির অভিযোগে গ্রেফতারও করা হয়েছে একজনকে। আসামের মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা এ খবর নিশ্চিত করেছেন।

দুবাই থেকে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের ঘড়িটি চুরি হয়ে যায়। শনিবার (১১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে সেই ঘড়িটি উদ্ধার করা হলো আসাম রাজ্যের সিবসাগর জেলা থেকে।

জানা গেছে, দুবাই পুলিশের কাছে খবর ছিলো ফুটবলের রাজপুত্র ম্যারাডোনার প্রায় ২৩ লাখ টাকা মূল্যের একটি হাতঘড়ি চুরি হয়ে যায়। ভারতের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষা সংস্থাগুলির সাহায্য নিয়ে দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে আসাম পুলিশ।

Advertisement

তাদের সহযোগিতাতেই তল্লাশি অভিযান চালিয়ে অসমে খোঁজ মেলে সেই অভিযুক্ত লোকটির। জানা গেছে, ওয়াজিদ হুসেন নামে এক ব্যক্তির কাছেই রয়েছে প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার চুরি যাওয়া সেই ঘড়িটি। ঘড়ি উদ্ধারের সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতারও করা হয়েছে।

শনিবার টুটের মাধ্যমে খবরটি নিশ্চিত করে অসমের মুখ্যমন্ত্রী লেখেন, ‘আন্তর্জাতিক সাহায্য নিয়ে আসাম ও দুবাই পুলিশ যৌথভাবে কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার হাবলট ব্র্যান্ডের ঘড়িটি উদ্ধার করে। ঘটনায় ওয়াজিদ হুসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেয়া হবে।’

কিভাবে ম্যারাডোনার স্বাক্ষর করা ঘড়িটি অভিযুক্ত ওয়াজিদের হাতে পৌঁছাল? আসাম পুলিশ সূত্র জানাচ্ছে, দুবাইয়ের একটি কোম্পানি ম্যারাডোনার স্বাক্ষর করা বিভিন্ন জিনিস সংরক্ষণ করে। সেই সংস্থাতেই নিরাপত্তারক্ষীর কাজ করতেন ওয়াজিদ।

দুষ্প্রাপ্য এই ঘড়িটিও ছিলো সেই কোম্পানির শো-রুমে। জানা গেছে, সেই ঘড়িটি চুরি করে চলতি বছর আগস্টে অসামে পালিয়ে আসেন ওয়াজিদ। এরপরই দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওয়াজিদকে গ্রেফতার করতে সফল হয় আসাম পুলিশ।

শিবসাগর পুলিশের সুপার রাকেশ রৌশন জানান, ‘গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে আমরা তল্লাশি অভিযান শুরু করি। শনিবার ভোরে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয় ওয়াজিদ হুসেনকে। উদ্ধার করা হয় সেই হাবলট ব্র্যান্ডের ঘড়িটিও। পুরো ঘটনাই এখন তদন্ত করা হচ্ছে।’


দেখতে দেখতে ফুটবলের মহানায়ক দিয়েগো ম্যারাডোনার প্রয়াণের এক বছর পেরিয়ে গেল। গত বছরের ২৫ নভেম্বর পুরো ফুটবল দুনিয়াকে স্তব্ধ করে চিরবিদায় নিয়েছেন ফুটবলের জাদুকর ম্যারাডোনা। সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম তারকাকে ছাড়া এক বছর পার করল ফুটবল ভক্তরা।

২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৬০ বছর বয়সে নিজ বাড়িতে মারা যান ম্যারাডোনা। আর্জেন্টাইন এ কিংবদন্তির মৃত্যুর আজ এক বছর পূর্ণ হলো।

চুরির ব্রিফিংয়ের সময় পুলিশ কর্মকর্তার মোবাইল চুরি!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.