Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ভারত-আফগানিস্তান ‘ম্যাচ পাতানো’ নিয়ে মুখ খুললেন শোয়েব আখতার
খেলাধুলা

ভারত-আফগানিস্তান ‘ম্যাচ পাতানো’ নিয়ে মুখ খুললেন শোয়েব আখতার

By Sibbir OsmanNovember 4, 20212 Mins Read

ভারত-আফগানিস্তান ‘ম্যাচ পাতানো’ নিয়ে মুখ খুললেন শোয়েব আখতার

Advertisement
স্পোর্টস ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকালকে ভারত বনাম আফগানিস্তান ম্যাচকে ঘিরে শুরু হয়েছে অদ্ভুত এক দাবি। অনেকেই বলছেন, গতকালের ম্যাচটি নাকি পাতানো ছিল। কিন্তু এখন পর্যন্ত সাধারণ দর্শকরাই এমন দাবি করেছেন। কোনো ক্রিকেটবোদ্ধারা নন। সেই সমর্থকদের উদ্দেশ্যে এবার মুখ খুললেন পাক তারকা শোয়েব আখতার। এবার পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার টুইটারে লিখেছেন, ‘এই ক্রিকেট ম্যাচটিকে পূর্বপরিকল্পিত কিংবা পাতানো বলা বন্ধ করুন। এটা কেবলই বাজে দিকটাই ফুটিয়ে তুলবে। আমি আফগানিস্তান ও ভারত উভয়ের পাশে আছি।’

আফগানিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে ভারত বড় ব্যবধানে জয় পেয়েছে। শুরুতে ব্যাট করে ভারত ২১০ রান তোলে ২ উইকেট হারিয়ে, জবাবে আফগানিস্তান পুরো ২০ ওভার ব্যাট করে ১৪৪ রান তোলে। পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই ম্যাচে আফগানিস্তানের ক্রিকেটারদের খেলা, মাঠে বেশ কিছু সিদ্ধান্ত, একাদশ সাজানো এবং টস করে আফগানিস্তানের বোলিং নেয়া নিয়ে প্রশ্ন তোলে। যার মধ্যে পাকিস্তানের গায়িকা মোমেনা মোস্তাসেনাও আছেন।

কিন্তু শোয়েব আখতার নিজের ইউটিউব পেইজে একটি ভিডিও আপলোড দিয়ে বলেছেন, ‘অনেকেই হতাশ হয়েছেন, হতাশ হতেই পারেন। ভারতের জন্য এখনো সুযোগ আছে। ভারত খুবই ভালো খেলেছে। এই সহজাত ক্রিকেটটাই খেলা দরকার ছিল ভারতের। দুই-তিন জায়গায় মনে হতে পারে আফগানিস্তানের ব্যাটিং ভালো করা উচিত ছিল, বোলিং ভালো করা উচিত ছিল।”

মুজিব উর রহমান দলে নেই কেন এটা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। শোয়েব বলেছেন, তিনি তো আগে থেকেই ইনজুরিতে ছিলেন, হয়তো গোটা টুর্নামেন্টেই মাঠে নামা হবে না তার। অনেকে প্রশ্ন তুলেছেন মোহাম্মদ নবি কেন মাত্র একটি ওভার করলেন। শোয়েব আখতারের মতে, আফগানিস্তানের ওপর এভাবে জোরালো অভিযোগ আনাটা ঠিক না। ওখানে শরীয়া আইন আছে বড় শাস্তির ঘোষণাও দিয়ে দিতে পারে সেখানে।

তিনি বলেছেন, আফগানিস্তান বিশ্বের অন্যতম সেরা দলের মুখোমুখি হয়েছে।আফগানিস্তান তত ভালো খেলেনি এটা ঠিক, কিন্তু ভারত শক্তিশালী দল। শোয়েব আখতার মনে করেন, আফগানিস্তান ও ভারতের জন্য পুরো টুর্নামেন্টই এখন পড়ে আছে। যেকোনও কিছু হতে পারে। ভারতের ক্রিকেট ব্যক্তিত্ব আকাশ চোপড়াও ম্যাচ কিনে নেয়ার অভিযোগটি নিয়ে একটি টুইট করেছেন, যেখানে তিনি লিখেছেন, ‘সংকীর্ণ মনগুলোর মুখ যদি বন্ধ থাকত।’

  • বিবিসি বাংলার প্রতিবেদন অবলম্বনে

Please stop talking about the match being pre-decided or doctored. Such things leave a bad taste. I am backing Afghanistan & India both. Lets see if any one of them pulls off a miracle & goes through.

Full video: https://t.co/M99csp35Nr#INDvsAFG #indiancricket pic.twitter.com/TDK3Tu3Ueb

— Shoaib Akhtar (@shoaib100mph) November 3, 2021

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Rolando

রোনালদোর বিশ্ব রেকর্ড

June 23, 2026
Messi

জন্মদিনের বিশেষ চাওয়া সম্পর্কে যা জানালেন মেসি

June 23, 2026
এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

June 23, 2026

Latest News

Rolando

রোনালদোর বিশ্ব রেকর্ড

Messi

জন্মদিনের বিশেষ চাওয়া সম্পর্কে যা জানালেন মেসি

এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

Romero Messi

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

golden boot

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

Austria Argentina WCup Soccer

শেষ ৩২ নিশ্চিত, তবুও দুশ্চিন্তা কমেনি আর্জেন্টিনার!

Lionel Messi

এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

World Cup

পরবর্তী রাউন্ডে এ কারা গেলেন এবং কারা ছিটকে গেলেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa