Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক শান্তিপূর্ণ দেশের তালিকায় ভারত ও পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ
আন্তর্জাতিক জাতীয়

শান্তিপূর্ণ দেশের তালিকায় ভারত ও পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ

By জুমবাংলা নিউজ ডেস্কJune 10, 2020Updated:June 10, 20202 Mins Read

শান্তিপূর্ণ দেশের তালিকায় ভারত ও পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে শান্তিপূর্ণ দেশের তালিকায় ২.১২১ জিপিআই স্কোর নিয়ে ১৬৩ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭তম। গ্লোবাল পিস ইনডেক্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

যেখানে দেখা যায় ভারত ও পাকিস্তানের চেয়ে অনেক ভালো অবস্থান বাংলাদেশর। এই তালিকায় ভারতের অবস্থান ১৩৯তম ও পাকিস্তান ১৫২। সবার নিচে আফগানিস্তান

২০০৮ সালে থেকে শীর্ষ স্থান ধরে রেখে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড। শীর্ষ পাঁচে আরও আছে নিউ জিল্যান্ড, পর্তুগাল, অস্ট্রিয়া ও ডেনমার্ক ।

সার্ক দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ভুটান (২০তম)। নেপাল ৭৩ তম, শ্রীলংকা ৭৭তম, বাংলাদেশ ৯৭তম, মিয়ানমার ১২৭তম, ভারত ১৩৯তম, পাকিস্তান ১৫২তম, আফগানিস্তান ১৬৩তম।

২০২০ সালে বৈশ্বিক শান্তি সূচকের সামগ্রিক অবনতি হয়েছে, এ নিয়ে বিগত ৫ বছরে চারবারের মতো বৈশ্বিক শান্তি সূচকের অবনতি ঘটলো। গত বছর বিশ্বজুড়ে এর অবনতি হয়েছে ০.৩৪ শতাংশ।

আঞ্চলিক শান্তি সূচকে সবচেয়ে এগিয়ে রয়েছে ইউরোপ। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর আমেরিকা। এরপর এশিয়া প্রশান্ত অঞ্চল, দক্ষিণ আমেরিকা ও ক্যারেবিয়ান, দক্ষিণ আমেরিকা, সাব-সাহারা আফ্রিকা, রাশিয়া ও ইউরেশিয়া। সর্বশেষ দুই অঞ্চল দক্ষিণ এশিয়া, মধ্য প্রাচ্য ও উত্তর আফ্রিকা।

২০১১ সালের পর থেকে নাগরিক অসহিঞ্চুতা দ্বিগুণ হয়েছে। ২০১৯ সালে ৯৬টি দেশে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অর্থনৈতিক দুরবস্থা, পুলিশের সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতাসহ বিভিন্ন ইস্যুতে নাগরিকরা বিক্ষোভ করেছে।

গত এক দশকে বিশ্বজুড়ে গড়ে শান্তি সূচকে অবনতি হলেও সামরিকীকরণের সামগ্রিক উন্নতি হয়েছে। ১০০টি দেশ ২০০৮ সাল থেকে তাদের সামরিক ব্যয় হ্রাস করেছে।

অভ্যন্তরীণ দ্বন্দ্বের তীব্রতা হ্রাসের কারণে ২০১৯ সালে সহিংসতার অর্থনৈতিক প্রভাবের উন্নতি হয়েছে। তবে সহিংসতার জন্য বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যয় হয়েছে ১৪.৫ ট্রিলিয়ন ডলার যা বৈশ্বিক জিডিপির ১০.৪ শতাংশ।

এই প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক অস্থিরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, দেশগুলোর শান্তি ও সমৃদ্ধি ও স্থিতিশীলতায় অবনতি ঘটেছে, বিশেষ করে যে দেশগুলো অনুদান বা উচ্চ ঋণের ওপর নির্ভরশীল তাদের অবস্থা আরো শোচনীয় হতে চলেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa