Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক অবৈধপথে বাংলাদেশে প্রবেশকালে বেনাপোলে আটক ৩২
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

অবৈধপথে বাংলাদেশে প্রবেশকালে বেনাপোলে আটক ৩২

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 24, 2019Updated:November 24, 20192 Mins Read

অবৈধপথে বাংলাদেশে প্রবেশকালে বেনাপোলে আটক ৩২

জুমবাংলা ডেস্ক: ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রবিবার ভোরে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৩২ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা তাদের বাড়ি বাগেরহাট, মুন্সিগঞ্জ ও মোড়লগঞ্জের বিভিন্ন এলাকায় বলে দাবি করেছেন। খবর ইউএনবি’র।

৪৯ বিজিবির বেনাপোলের দৌলতপুর ক্যাম্পের কমান্ডার মোজাম্মেল হোসেন জানান, ভারত থেকে অবৈধপথে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশু বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে একটি আম বাগানে অভিযান চালিয়ে ১৭ জন পুরুষ, ১৩ নারী ও ২ শিশুকে আটক করেন।

আটক জরিনা বেগম (৩৫) জানান, দীর্ঘদিন ধরে তারা ভারতের ব্যাঙ্গলুরু শহরে বসবাস করে আসছিলেন। তারা সেখানকার বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। কিন্তু সেখানকার পুলিশ তাদের বাড়িতে গিয়ে ভয়-ভীতি দেখিয়ে আটক করে দেশে ফেরত পাঠায়।

Advertisement

অপরদিকে আটক আলমগীর খান (৪৫) বলেন, ‘আমরা একই পরিবারের সাতজন দীর্ঘদিন ধরে ব্যাঙ্গলুরে বসবাস করে আসছি। স্ত্রী, বোন সহ আমরা বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করছি। ভারতীয় পুলিশ আমাদের ভয়-ভীতি দেখিয়ে বাংলাদেশে ফিরে যেতে বলে।’

তিনি জানান, ভারতীয় পুলিশ তাদের আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে তুলে দেয়। তারাই ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়, পরে বিজিবি তাদেরকে আটক করে।

বিজিবি জানিয়েছে, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। তবে যাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়েছে তারা সবাই মুসলমান।

এর আগে শনিবার ভোরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ সীমান্ত পারাপারের সময় ২২ জনকে আটক করেন বিজিবি সদস্যরা। আটক ব্যক্তিরা সকলেই বাংলাদেশি নাগরিক বলে নিজেদেকে দাবি করে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa