Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ভারত নয়, এবার আইপিএল হবে আরব আমিরাতে
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ভারত নয়, এবার আইপিএল হবে আরব আমিরাতে

By Hasan Majorজুলাই 22, 20202 Mins Read

Advertisement
স্পোর্টস ডেস্ক: ভারত নয়, আরব আমিরাতেই হবে এ বারের আইপিএল। জানিয়ে দিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসে শুরু হবে প্রায় এক মাস ব্যাপী এই টুর্নামেন্ট। তবে আইপিএল গভর্নিং কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছে, প্রস্তাবটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সরকারের কাছে পাঠিয়েছে। সরকার সবুজ সংকেত দিলে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। খবর ডয়চে ভেলের।

করোনার কারণে এ বছর আইপিএলের আয়োজন করা যায়নি। কিছু দিন আগেই একটি সাক্ষাৎকারে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আক্ষেপ করে বলেছিলেন, করোনার কারণে সমস্ত টুর্নামেন্ট বাতিল করে দিতে হচ্ছে অথবা পিছিয়ে দিতে হচ্ছে। তবে সেই সাক্ষাৎকারেও আইপিএল নিয়ে আশা প্রকাশ করেছিলেন সৌরভ। জানিয়েছিলেন, টুর্নামেন্টটি আয়োজনের জন্য বিকল্প চিন্তা করা হচ্ছে। আরব আমিরাতে যে আইপিএল হতে পারে, তার পূর্বাভাস তখনই দিয়ে রেখেছিলেন তিনি।

মঙ্গলবার রাতে আইপিএল গভর্নিং কমিটি সে কথাই সরকারি ভাবে জানিয়ে দিল। আগামী ২৪ তারিখ আইপিএল কমিটির সঙ্গে বিসিসিআইয়ের বৈঠক। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে।

আইপিএল কেবল একটি টুর্নামেন্ট নয়, এর সঙ্গে বহু সংস্থার বহু অর্থের লেনদেন জড়িত। এমনিতেই করোনার কারণে এ বছর বাজার মন্দা। তার মধ্যে আইপিএল যাতে হয়, তা নিয়ে বিভিন্ন সংস্থার চাপ ছিল আইপিএল কমিটির উপর। টুর্নামেন্টের ব্রডকাস্ট পার্টনার স্টার ইন্ডিয়া। তারা চাইছিল কালীপুজো এবং দিওয়ালির সময় আইপিএল হোক। কিন্তু সূত্র জানাচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল অনুষ্ঠিত হতে পারে। আগে ২৬ সেপ্টেম্বর তারিখটি ঠিক হয়েছিল।

স্টার ইন্ডিয়ার কথা মাথায় রেখে আইপিএলের আগে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের তিনটি ওয়ান ডে-র একটি সিরিজের প্রস্তাবও দিয়েছে কমিটি। তবে বিসিসিআই সেই সিরিজ করতে রাজি হবে কি না, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সংশয় আছে। মার্চের পরে ভারতীয় ক্রিকেটরার আর মাঠে নামেননি। তারই মধ্যে বছরের শেষে অস্ট্রেলিয়া সফর চূড়ান্ত হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা কতটা বাস্তবসম্মত হবে, তা নিয়ে বোর্ডের মধ্যেই দ্বিমত আছে। ওয়াকিবহাল মহলের বক্তব্য, সমস্ত সিদ্ধান্তই ২৪ জুলাইয়ের বৈঠকের পরে চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট

জুন 16, 2026
নেইমার জুনিয়র

নেইমারের ফেরা নিয়ে নতুন সংকটে ব্রাজিল

জুন 16, 2026
ইতিহাস গড়লো

বাংলাদেশে তৈরি জার্সি পরে ইতিহাস গড়লো কেপ ভার্দে

জুন 16, 2026
Latest News
বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট

নেইমার জুনিয়র

নেইমারের ফেরা নিয়ে নতুন সংকটে ব্রাজিল

ইতিহাস গড়লো

বাংলাদেশে তৈরি জার্সি পরে ইতিহাস গড়লো কেপ ভার্দে

সন্তানের প্রত্যাশা

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

গ্রেপ্তার হননি

ক্রিকেটার নাঈমকে মারধরে মামলা হলেও গ্রেপ্তার হয়নি দুই পুলিশ

অর্থের অভাবে

অর্থের অভাবে মাকে মাঠে আনতে পারিনি: কেপ ভার্দের গোলরক্ষক

ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

বিশ্বকাপ

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

কুরাসাওকে ৭ গোল দিলো জার্মানি

বিশ্বকাপে আবারও ৭-১’র গল্প লিখল জার্মানি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa