Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news ভারত-বাংলাদেশের মধ্যে চুক্তি সমঝোতা নিয়ে যা বললেন সমন্বয়ক ফাতেমা
Bangladesh breaking news জাতীয়

ভারত-বাংলাদেশের মধ্যে চুক্তি সমঝোতা নিয়ে যা বললেন সমন্বয়ক ফাতেমা

By Tarek Hasanআগস্ট 21, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : শেখ হাসিনা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে পালাতে বাধ্য হন। সেদিন ছাত্র-জনতা যখন তার সরকারি বাসভবনের দিকে এগোচ্ছিল, ঠিক তখন তিনি গোপনে ভারতে পালিয়ে যাচ্ছিলেন। শেখ হাসিনার পতনের বিষয়টি ভারতে শঙ্কা তৈরি করে। কারণ তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় মিত্র। এ বিষয়ে ভারতীয় লেখক ও সম্পাদক রাহুল ত্রিপাঠী ফ্রান্স টোয়েন্টিফোরকে বলেছেন, ভারত সরকার শেখ হাসিনার ওপর অতিরিক্ত; অন্যদিকে বাংলাদেশের ওপর কম বিনিয়োগ করেছে। আর এ কারণেই দেশটি এখন এমন শঙ্কায় পড়েছে।

সমন্বয়ক ফাতেমা

Advertisement

এদিকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে দুই দেশের মধ্যে কী কী চুক্তি হয়েছে, তার সংখ্যা এবং ধরন বা শর্ত নিয়ে পরিষ্কার তথ্য কমই জানা যায়।

এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন পাওয়া গেলেও সরকারি ওয়েবসাইট কিংবা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত বিশদ তথ্য পাওয়া যায় না।

ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের অন্তত ২০টি চুক্তি ও ৬৬টি সমঝোতা স্মারক সই হয়েছে।

এছাড়া বিভিন্ন সহযোগিতা এবং আগের চুক্তির পরিসরও বাড়ানো হয়েছিল এ সময়ে। তবে এসব চুক্তির শর্তাদি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবলিকলি ডোমেইনে পাওয়া যায় না।

এছাড়া সমঝোতা স্মারক পরবর্তীতে চুক্তিতে রূপান্তর হয়েছিল কী-না, সেটাও পরিষ্কার জানা যায় না।

যেমন চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার নিয়ে ২০১৫ সালে একটি সমঝোতা স্মারক থাকলেও, এ নিয়ে ২০১৮ সালে হওয়া চূড়ান্ত চুক্তির নথি বা তথ্য সরকারিভাবে কোথাও নেই।

সম্প্রতি বাংলাদেশের মোংলা বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব ভারত পেয়েছে -এমন খবর চীন ও ভারতের গণমাধ্যম থেকেই এসেছে। বাংলাদেশে কর্তৃপক্ষের তরফে এর বিস্তারিত জানানো হয়নি।

এসব নিয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল নানা সময়ে সরকার তথা আওয়ামী লীগের সমালোচনা করে এসেছে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসিকে বলেছেন, তিনি মনে করেন দুই দেশের মধ্যকার চুক্তিগুলো পর্যালোচনা হওয়া দরকার।

এসব বিষয় নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে মনে করে তরুণ প্রজন্মও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক উমামা ফাতেমা মনে করেন তেমনটাই।

এস আলমদের সব শেয়ার সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হবে

তিনি বলেন, ২০০৮ এর নির্বাচনটা বাদ দিলে বাকি তিনটা নির্বাচনেই কিন্তু ভারত সরকারকে নানাভাবে খুশি করে এবং দেখে যাচ্ছে নিজের ক্ষমতাটাকে দীর্ঘায়িত করার একটা বাসনা আওয়ামী লীগের মধ্যে ছিল। সেই জায়গা থেকে এমন চুক্তিগুলোই এখানে হয়েছে যেখানে বাংলাদেশ কোনোভাবে লাভবান হয়নি। লাভের যে ভাগ সেটার পুরোটাই আসলে ভারতের পকেটে গেছে। সেই চুক্তিগুলোর ব্যাপারে বাংলাদেশের সরকারের নতুন করে ভাবনার সময় এসেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

জুন 16, 2026
সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

জুন 16, 2026
মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

জুন 16, 2026
Latest News
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও জার্মানি

বাণিজ্য সচিব

নতুন বাণিজ্য সচিব নিয়োগ দিল সরকার

হজ শেষে দেশে ফিরেছেন ৫হাজিরা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত

আগ্রহ

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ সুইস কোম্পানি সুইচপোর্টের

মির্জা

মির্জা আব্বাসের স্ত্রীকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিয়োগ

tarique

বিশ্বকাপ ফুটবলে কোন দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa