Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ভারত সেমিফাইনালে গেলে ‘মিরাকলই’ হবে : শহিদ আফ্রিদি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ভারত সেমিফাইনালে গেলে ‘মিরাকলই’ হবে : শহিদ আফ্রিদি

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 1, 20212 Mins Read

 

ভারত সেমিফাইনালে গেলে ‘মিরাকলই’ হবে : শহিদ আফ্রিদি
শহিদ আফ্রিদি। (ফাইল ছবি)

স্পোর্টস ডেস্ক: চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেভারিট হয়েই সংযুক্ত আরব আমিরাতে পা রেখেছিল ভারত। তবে পাকিস্তান আর নিউজিল্যান্ডের কাছে টানা দুই হারে রীতিমতো দলটির সেমিফাইনালে ওঠাই পড়ে গেছে শঙ্কায়।

বিরাট কোহলিদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়নি এখনো। যদি তিন ম্যাচ জেতে দলটি, আর গ্রুপের অন্য সব ম্যাচের ফলাফল আসে অনুকূলে, তবেই কেবল শেষ চারে উঠতে পারবেন কোহলিরা। তবে শেষ দুই ম্যাচে যেভাবে খেলেছে দলটি, তাতে তাদের সম্ভাবনা ক্ষীণই দেখছেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে শোচনীয়ভাবে হেরেছে ভারত। এ কারণেই মূলত সেমিফাইনালের পথটা সরু হয়ে গেছে দলটির। পরবর্তী রাউন্ডে যদি যেতে হয়, তাহলে দলটিকে স্কটল্যান্ড, নামিবিয়া, আর আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে বড় ব্যবধানে। শুধু তাই নয়, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকেও।

Advertisement

তবে পরবর্তী সূচি নয়, কোহলিদের শেষ দুই ম্যাচের পারফর্ম্যান্সই মনে ধরেনি আফ্রিদির। পাকিস্তানি এই কিংবদন্তি সম্প্রতি টুইটারে জানিয়েছেন এ কথা। লিখেছেন, ‘ভারতের সেমিফাইনালে খেলার সম্ভাবনাটা এখনো আছে। তবে গ্রুপের বড় দুই প্রতিপক্ষের মুখোমুখি হয়ে যেমন খেলেছে দলটি, তাতে তাদের সেমিফাইনালে ওঠাটাই হবে অলৌকিক কিছু।’

ভারতের ঘোর দুর্দিন চললেও আফ্রিদির পাকিস্তান অবশ্য আছে বেশ আনন্দেই। বাবর আজমের দল প্রথম ম্যাচেই হারিয়েছে ভারতকে, তাও দশ উইকেটের ব্যবধানে। এরপরের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে দলটি। শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে পেয়েছে জয়। সব মিলিয়ে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে দলটি।

দলকে সমর্থন যোগাতে আফ্রিদিও পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যে। সপরিবারে খেলা দেখছেন মাঠে বসে। নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানও দিচ্ছেন সেটা।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa