Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ‘ভালোবেসে’ ৩৪ শিক্ষার্থীকে শূন্য দিলেন এই শিক্ষক
শিক্ষা

‘ভালোবেসে’ ৩৪ শিক্ষার্থীকে শূন্য দিলেন এই শিক্ষক

By Shamim RezaOctober 13, 2019Updated:October 13, 20193 Mins Read
Advertisement

Zero copyজুমবাংলা ডেস্ক : ৩৪ জন শিক্ষার্থীকে এসাইনমেন্টে শূন্য দেওয়ার ঘটনা ঘটেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি)। অভিযোগ উঠেছে যে শিক্ষক শিক্ষার্খীতের শূন্য দিয়েছেন তিনি কেবলমাত্র ক্ষমতা প্রদর্শনের জন্য এমনটা করেছেন। আর ঘটনা ঘটিয়েছেন বশেমুরবিপ্রবি’র সাবেক উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের ভাতিজা ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের চেয়ারম্যান খন্দকার মাহমুদ পারভেজ।

শিক্ষার্থীদের অভিযোগ, শুধুমাত্র ক্ষমতা প্রদর্শনের জন্য অনৈতিকভাবে শূন্য দিয়েছেন তিনি। কিন্তু অভিযোগ অস্বীকার করে খন্দকার পারভেজ জানিয়েছেন, ‘আমি শিক্ষার্থীদের নিজের সন্তানের মত ভালোবাসি, তাদের ভালো চাই এবং এ কারণে কপি পেস্ট করায় শূন্য দিয়েছি’।

আইআর দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ‘রিফিউজিস মাইগ্রেন্ট এন্ড দ্যা ডিসপ্লেসড’ নামের ওই কোর্সটির ফলাফলে দেখা যায়, ৯৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩৪ জনকে শূন্য দেয়া হয়েছে। এছাড়া এক নম্বর দেয়া হয়েছে ৫ জনকে, ২ দেয়া হয়েছে ১৬ জনকে, ৩ দেয়া হয়েছে ৭ জনকে ৪ দেয়া হয়েছে ৮ জনকে এবং ৫ দেয়া হয়েছে ৮ জনকে। অবশিষ্ট শিক্ষার্থীদেরকে দেয়া হয়েছে পাঁচ এর অধিক নাম্বার।

শূন্যপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তাদের শুধুমাত্র এসাইনমেন্ট পেপার জমা দিতে হয়েছে তা নয় দিতে হয়েছে ভাইভাও। কিন্তু এরপরেও খোন্দকার পারভেজের নিকট থেকে তারা এক নম্বরও অর্জন করতে সক্ষম হননি। শূন্য প্রাপ্ত একজন জানান খোন্দকার পারভেজ তার এসাইনমেন্ট পেপার পড়েই দেখেননি।

খন্দকার বানানে ‘ই’ এর জায়গায় ‘এ’ লেখায় খাতা ছুড়ে ফেলে দেন তিনি। আরেক শিক্ষার্থী জানান তিনি এসাইনমেন্টের ভাইভা দিতে গেলে খন্দকার পারভেজ তাকে জানিয়েছেন, ‘তোমার এসাইনমেন্টে বানানে অনেক ভুল রয়েছে তাই আমি তোমাকে ইতিমধ্যে শূন্য দিয়ে দিয়েছি। তুমি আসতে পারো।’ নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী অভিযোগ করেন তারা কয়েকজন মিলে শূন্য দেয়ার কারণ জানতে চাইলে খোন্দকার পারভেজ বলেছেন, ‘আমার ইচ্ছে হয়েছে তাই শূন্য দিয়েছি।’

এদিকে, ৩৪ জন শিক্ষার্থী শূন্য পওয়ায় বিস্মিত হয়েছেন ওই বিভাগের লেকচারার মাহবুবা উদ্দিন। তিনি জানান, ‘শিক্ষার্থীদের কোন গ্রাউন্ডে শূন্য দেয়া হয়েছে কিংবা শূন্য দেয়া ঠিক হয়েছে কিনা সেটা তো এসাইনমেন্ট পেপার না দেখে বলা সম্ভব নয়। তবে আমিও তাদের ক্লাস করিয়েছি, আমার তাদেরকে এতটা খারাপ মনে হয়নি যে ৩৪ জন শূন্য পাবে। হয়তো দু একজন খারাপ থাকতে পারে কিন্তু এই ব্যাচের অধিকাংশ শিক্ষার্থীকে আমার ভালোই মনে হয়েছে।’

মাহবুবা উদ্দিনের কথার প্রমাণ পাওয়া গেছে রেজাল্ট শিটেও। খোন্দকার পারভেজের এসাইনমেন্টে শূন্য পাওয়া এসব শিক্ষার্থীরাই অন্যান্য কোর্সের এসাইনমেন্টে পেয়েছেন ৭ এর অধিক নাম্বার এমনকি খোন্দকার পারভেজের কোর্সের মিডটার্ম পরীক্ষায়ও তাদের নাম্বার ১০ এর উপরে।

এদিকে শিক্ষার্থীদের অভিযোগ শুধুমাত্র নাম্বার কম দেয়া নয় সর্বদাই স্বেচ্ছাচারী আচরণ করেন এই শিক্ষক, কথায় কথায় শিক্ষার্থীদের একাডেমিক ক্যারিয়ার ধ্বংস করার হুমকি দেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘প্রথমদিকে তার আচরণ মোটামুটি ভালো ছিলো কিন্তু চেয়ারম্যান হওয়ার পর বেপরোয়া হয়ে ওঠেন তিনি। ইছেমতো নাম্বার কম দেয়া, কথায় কথায় হুমকি দেয়াসহ শিক্ষার্থীদের অপমান করা সবই করেছেন তিনি। আর যেহেতু তিনি ভিসির ভাতিজা ছিলেন আমাদেরো নিরবে সহ্য করা ছাড়া আর কিছুই করার ছিলোনা’।

তবে শিক্ষার্থীদের সকল অভিযোগই অস্বীকার করেছেন খন্দকার পারভেজ। তিনি জানিয়েছেন সাত আটজন এসাইনমেন্ট জমা না দেয়ায় শূন্য দিয়েছেন আর অবশিষ্ট শিক্ষার্থীরা কপি পেস্ট করায় এবং লেখার মান ভালো না হওয়ায় শূন্য দিয়েছেন। ভাইভাতেও কিভাবে শূন্য পেলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যথাযথ উত্তর না পাওয়ায় শূন্য দিয়েছি’। এসময় তিনি এও বলেন, শিক্ষার্থীদের তিনি নিজ সন্তানের মতো ভালোবাসেন এবং সর্বদা তাদের সহযোগিতা করেন।

উল্লেখ্য, খন্দকার পারভেজ ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়টিতে সেকশন অফিসার হিসেবে যোগদান করেন এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে দ্বিতীয় শ্রেণী থাকা সত্বেও মাত্র দেড় বছরেই সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে আরও ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

February 5, 2026
শিক্ষার্থীদের ভোটাধিকার

শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে কুবি প্রশাসনের কাছে বাস সার্ভিস চালুর স্মারকলিপি প্রদান

February 5, 2026
Public university in Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

February 4, 2026
Latest News
শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে আরও ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষার্থীদের ভোটাধিকার

শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে কুবি প্রশাসনের কাছে বাস সার্ভিস চালুর স্মারকলিপি প্রদান

Public university in Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

বেরোবির একাডেমিক ভবন-৪

বেরোবির একাডেমিক ভবন-৪ এর ৫ম তলার ক্লাসরুম উইং উদ্বোধন

কারিগরি পরীক্ষা

বিটিসিএল এমভিএনও সিমের কারিগরি পরীক্ষা সফল, থাকবে যেসব সেবা

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নামে দুই কলেজের নামকরণ

ড. চৌধুরী মাহমুদ হাসান

ঢাকা বশ্বিবদ্যিালয়য়রে প্রফসোর ইমরেটিাস হলনে ড. চৌধুরী মাহমুদ হাসান

মাউশি

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে জরুরি নির্দেশনা

হামদর্দ বিশ্ববিদ্যালয়

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১ম সমাবর্তন অনুষ্ঠিত, সনদ পেলেন ১৭৫৪ জন গ্রাজুয়েট

শিক্ষকদের বকেয়া উৎসব

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.