Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় ভালো আছেন চীন ফেরত বাংলাদেশিরা
জাতীয়

ভালো আছেন চীন ফেরত বাংলাদেশিরা

By Shamim RezaFeb 2, 2020, 6:13 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ভয়াবহ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনের উহান থেকে ফেরত আসা সকল বাংলাদেশিই সুস্থ আছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে গতকাল (শনিবার) ৩১২ জন বাংলাদেশি নাগরিক চীন থেকে দেশে ফিরে আসেন। ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর থাকায় সাতজনকে সরকারি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও একজন সন্তানসম্ভবা গৃহবধূকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পাঠানো হয়েছে। গৃহবধূর সঙ্গে তার স্বামী ও শিশু সন্তান রয়েছে। অবশিষ্ট ৩০২ জনকে রাজধানীর দক্ষিণ খানের আশকোনা হজ ক্যাম্পে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

চীন ফেরত বাংলাদেশিদের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এসব কথা জানান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও করোনাভাইরাস প্রতিরোধে গঠিত বিশেষজ্ঞ দলের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন।

তিনি জানান, কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন সাতজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। আগের চেয়ে একটু উন্নতি হয়েছে। গতকালই তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এছাড়া আরেকজন গৃহবধূ (গর্ভবতী) নিজের ইচ্ছেতে সিএমএইচে গেছেন। তার সঙ্গে তার স্বামী ও শিশু সন্তান রয়েছে। তিনিও ভাল আছেন। আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে থাকা ৩০২ জন সুস্থ আছেন। জ্বরে বা অন্য কোনো রোগে আক্রান্ত হওয়ার কথা তাদের কেউ এখনো মেডিকেল টিমের কাছে জানাননি।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত চীন থেকে মোট পাঁচ হাজার ৫৪৬ চীনা নাগরিক ও বাংলাদেশি দেশে ফিরেছেন। এর মধ্যে শনিবার (১ ফেব্রুয়ারি) চীনের উহান প্রদেশ থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ৩১২ বাংলাদেশি।

এদিকে, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে চীনের নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা দেয়া সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ।

গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। এরপর থেকে চীনে মাহামারি আকার ধারণ করা এই ভাইরাস। এখন পর্যন্ত অন্তত ৩০৪ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে চিকিৎসাধীন রয়েছেন আরও কমপক্ষে ১৪ হাজার ৫৫১ জন।

ক্রমেই এ ভাইরাস ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। চীনের গণ্ডি পেরিয়ে বিশ্বের ২৭টি দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত ১৩০ জন রোগী শনাক্ত করা হয়েছে। প্রতিবেশী দেশ ভারতেও দু’জন রোগী শনাক্ত হয়েছে। নিউজিল্যান্ড, হংকং ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ চীন ফেরত বিদেশি নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত হচ্ছে আজ, জুলাই থেকেই বাস্তবায়ন

May 21, 2026, 10:07 AM Asia/Dhaka
দাফন

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শিশু রামিসা

May 21, 2026, 9:43 AM Asia/Dhaka
নদী কমিশন

আজ বৈঠকে বসছে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন

May 21, 2026, 9:36 AM Asia/Dhaka
Latest News
নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত হচ্ছে আজ, জুলাই থেকেই বাস্তবায়ন

দাফন

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শিশু রামিসা

নদী কমিশন

আজ বৈঠকে বসছে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন

উপ-উপাচার্য

রাবির নতুন দুই উপ-উপাচার্য হলেন ড. মামুনুর রশীদ ও ড. আব্দুল আলিম

ঝড়-বৃষ্টি

যেসব অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে বয়ে যেতে পারে ঝড়-বৃষ্টি

মারা গেছেন

‎মারা গেলেন জনপ্রিয় অভিনেতা দিলু

বিদ্যুৎ

সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে থাকবে না যেসব এলাকায়

নতুন শর্ত

ভিসা প্রসেসের জন্য বাংলাদেশের এজেন্সিগুলোকে নতুন শর্ত দিলো চীন

হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড

বেতন-ভাতা

শেষ পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা কত শতাংশ বাড়ছে

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp