Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ভাসানচরে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে রোহিঙ্গারা
জাতীয়

ভাসানচরে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে রোহিঙ্গারা

By Shamim Rezaফেব্রুয়ারি 10, 20212 Mins Read

ভাসানচরে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে রোহিঙ্গারা

Advertisement

জুমবাংলা ডেস্ক : রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের পাশাপাশি দ্বীপটিতে রোহিঙ্গাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হচ্ছে।

বাংলাদেশ সরকার এবং বিভিন্ন এনজিও তাদের এতে যুক্ত করছে। ফলে রোহিঙ্গারা সুরক্ষিত ঘরে আশ্রয় এবং ত্রাণসামগ্রী লাভের পাশাপাশি জীবিকার সন্ধান পাচ্ছে।
অর্থনৈতিকভাবে হচ্ছে লাভবান। ভাসানচরে আশ্রিত রোহিঙ্গারা বিভিন্ন ধরনের কাজে যোগদানের মাধ্যমে অপরাধ প্রবণতা থেকে দূরে সরে যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সরকারের পক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এবং দেশীয় ৪৩টি স্থানীয় এনজিও রোহিঙ্গাদের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

মিয়ানমারে ২০১৭ সালের আগস্টে নিরাপত্তা অভিযানকালে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানরা দমন-পীড়নের শিকার হন। ওই সময়ে প্রায় আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

কক্সবাজারে ঘনবসতির কারণে সরকার রোহিঙ্গাদের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভাসানচরে স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করে।

বাংলাদেশ সরকার এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের লক্ষ্যে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেয়।

এখন পর্যন্ত প্রায় সাত হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। অবশিষ্ট রোহিঙ্গারা কক্সবাজার থেকে পর্যায়ক্রমে ভাসানচরে আসবেন।

ভাসানচরে আসা রোহিঙ্গাদের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে মোটিভেশনাল কার্যক্রম এবং প্রশিক্ষণ শুরু করেছে বিআরডিবি।

ভাসানচরে রোহিঙ্গা শিবিরে দাঁড়িয়ে বিআরডিবি’র যুগ্ম পরিচালক সুকুমার চন্দ্র দাস বলেন, তারা এখন পর্যন্ত ৭৫০ জন রোহিঙ্গাকে কর্মমুখী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন।

এসব কর্মকাণ্ডের মধ্যে আছে হাঁস-মুরগি পালন, মাছ চাষ, সেলাই মেশিনের প্রশিক্ষণ, কৃষি, শাকসবজি উৎপাদন, কুটির শিল্প, গবাদি পশুপালন প্রভৃতি।

তিনি আরও বলেন, এসব প্রশিক্ষণ নেওয়ার পর রোহিঙ্গাদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রকল্প গ্রহণের বিষয়টি সরকারের বিবেচনাধীন।

ভাসানচরে রোহিঙ্গাদের বিভিন্ন উৎপাদনমুখী কর্মকাণ্ডে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হচ্ছে। ফ্যাশন হাউস কে ক্র্যাফট ভাসানচরে নারীদের প্রশিক্ষণ দিচ্ছে।

কে ক্রাফটের পরিচালক খালিদ মাহমুদ খান বলেছেন, তারা ১৫০ জন রোহিঙ্গাকে তিন মাসের প্রশিক্ষণ দিচ্ছেন। তাদের কাটিং, প্যাটার্ন, সেলাই, প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, ডিজাইন, রং মেশানো, ব্লক প্রিন্টিং, মেশিন এমব্রডারি প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

কোভিডের মধ্যেও এনজিওগুলি শিশুদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। তবে তাদেরকে শেখানোর মাধ্যম ইংরেজি ও রোহিঙ্গা ভাষা। রোহিঙ্গাদের মধ্য থেকেই শিক্ষক নিয়োগ করা হচ্ছে।

ভাসানচর প্রকল্পের পরিচালক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের কাজের মধ্যে রাখতে হবে। তারা ভাসানচরে বিভিন্ন উৎপাদনমুখী কর্মকাণ্ডে যুক্ত হলে সরকার ও রোহিঙ্গারা নিজেরা লাভবান হবে।

তিনি বলেন, রোহিঙ্গাদের কাজ করার আগ্রহ প্রবল। তারা ভাসানচরে গবাদি পশুপালন করতে পারবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

জুন 20, 2026
Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

জুন 20, 2026
তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

জুন 20, 2026
Latest News
ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa