Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ভিপি নুর ও রেজা কিবরিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ
রাজনীতি

ভিপি নুর ও রেজা কিবরিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ

By Saiful IslamOctober 28, 20213 Mins Read

ভিপি নুর ও রেজা কিবরিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ

Advertisement

জুমবাংলা ডেস্ক : সদ্য ঘোষিত বাংলাদেশ গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের বিরুদ্ধে সাম্প্রদায়িক হামলার মদদদাতা এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন।

বুধবার (২৭ অক্টোবর) বিকেলে শাহবাগ থানায় আল মামুন এ অভিযোগ দায়ের করেন। রেজা কিবরিয়া ও নুরুল হক ছাড়াও যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমানের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়।

অভিযোগে বলা হয়, গত ১৫ই অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর পূজা উৎসবে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামক জঙ্গি ও সাম্প্রদায়িক সংগঠনের স্থানীয় কতিপয় নেতা বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ ইন্ধনে নূরুল হক নূর ও রেজা কিবরিয়ার নির্দেশে জেএমসেন হলসহ বিভিন্ন পূজা মণ্ডপে হামলা চালায়। যাদের কেউ কেউ পরবর্তীতে গ্রেপ্তার হয়। উক্ত ঘটনার পরপরই এবং অতীতে বিভিন্ন সময়ে যুব অধিকার পরিষদ এর যুগ্ম আহবায়ক তারেক রহমান ফেসবুকে লাইভ করে উক্ত ঘটনা অস্বীকার করে বলে, ঊহা ২০২০ সালের সিসিটিভি ফুটেজ।

লাইভে তিনি আরও বলেন, ‘কোনো দেশ যদি থাকে বিশ্বে ১ নং চিটিংবাজ তা হলো ভারত, যারা নিজেদের কোনো আদর্শ নেই, এথিক্যাল পয়েন্ট নেই, এর সঙ্গে ও লাগাই, এ ওর সঙ্গে লাগাই, ধর্ম গ্রন্থ নয়, যেন চটি গ্রন্থ এইগুলা।’ এমন বক্তব্যের মধ্য দিয়ে তারেক রহমান বাংলাদেশের মধ্যে ধর্মীয় বিভেদ সৃষ্টি করে ও উস্কানি দিয়ে কুমিল্লা, চট্টগ্রামসহ সারাদেশে মন্দির হামলায় বিএনপি জামায়াতের কর্মীদের উস্কে দিয়ে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত।

অভিযোগে আরও বলা হয়, মঙ্গলবার পল্টনের জামান টাওয়ারে গণ অধিকার পরিষদের আহবায়ক নিষিদ্ধ সংগঠন জামাতের সঙ্গে জোট করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার ঘোষণা দিয়েছেন যা দেশের প্রচলিত আইন ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এছাড়াও নুরুল হক নূর চট্টগ্রামের জে এম সেন হলের পূজামণ্ডপে হামলাকারীদের নিরপরাধ বলে বক্তব্য দিয়েছেন যা সাম্প্রদায়িক হামলাকে উস্কে দেওয়ার শামিল।

মামলার বিষয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশের দিন রেজা কিবরিয়া প্রয়োজনে জামায়াতের সাথে জোটের কথা স্বীকার করেছেন। এর মাধ্যমেই বোঝা যায়, সারাদেশে সংঘটিত সাম্প্রদায়িক হামলাগুলোতে নুরদের মদদ ছিলো। তারা জামায়াতের সাথে আঁতাত করে দেশবিরোধী ষড়যন্ত্রের চেষ্টা করছে।

কিছু ভূঁইফোড় সংগঠনের মাধ্যমে সরকার এসব কাজ করাচ্ছে জানিয়ে নুরুল হক নুর বলেন, সাধারণ জনগণের সম্মানহানি করার জন্য সরকারী দলের পৃষ্ঠপোষকতায় এসব মামলা করা হচ্ছে। সরকার এখন নিজের দল দ্বারা হামলা মামলা করালে নিজেরা বিতর্কিত হবে এমন আশঙ্কা থেকে তারা কিছু ভূঁইফোড় সংগঠন দিয়ে এসব কাজ চালাচ্ছে। দেশে বিদেশে আমাদের ভাইদেরকে বিতর্কিত করার জন্য এসব কাজ করা হচ্ছে। সরকারী দল ছাড়া এখন মাঠে কোন রাজনৈতিক দল ক্রিয়াশীল নেই। আমরা গণ মানুষের অধিকারের কথা চিন্তা করে যখনই একটি দল গঠন করেছি তখন আমাদের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার করা শুরু করেছে।

অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। অভিযোগের যদি আইনগত ভিত্তি থাকে তাহলে আমরা এটি আইনগতভাবে মোকাবেলা করবো। আর যদি রাজনৈতিক ভিত্তি থাকে তাহলে রাজনৈতিকভাবে মোকাবেলা করবো।

আবেদনের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার বলেন, এটি একটি রাজনৈতিক বিষয়। পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, এটা সাইবার ক্রাইম ডিভিশনে যাবে। তারা যাচাই-বাছাই করে মতামত দেওয়ার পর মামলা নেওয়ার মতো হলে আমরা মামলা নেব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

July 2, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026
নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

July 1, 2026

Latest News

A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

জামায়াত

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa