স্পোর্টস ডেস্ক : ভুটানকে উড়িয়ে সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। তানভীর-ফাহিম-মারাজদের দুর্দান্ত পারফর্মেন্সে ভুটানের মাটিতেই বাংলাদেশের ছেলেরা ৪-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে।

bhutan_bangladesh

Advertisement
নেপালের রাজধানী কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে আজ শুক্রবার বাংলাদেশ সময় সোয়া ১১টায় খেলা শুরু হয়। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলে লাল সবুজের প্রতিনিধিরা। ফ্রি-কিক থেকে ভুটানের জালে বল জড়িয়ে গোলের সূচনা করেন তানভীর হোসাইন। এরপর থেকে আর পেছনে তাকাতে হয়নি বাংলাদেশকে।

২৭ মিনিটে গোলের ব্যবধান দিগুণ করেন ফাহিম। ডি-বক্সের সামনে বল পেয়ে আলতো শটে ফাহিম দ্বিতীয় গোলটি করেন। পাঁচ মিনিট পর আবারো গোলের দেখা পায় বাংলাদেশ। এবার ত্রাতা মারাজ হোসাইন। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যান ফাহিম-তানভীররা।

বিরতি থেকে এসে গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। তবে স্বাগতিকদের গোল দেওয়ার কোনো সুযোগও দিচ্ছিলেন না লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের অতিরিক্ত সময়ে (৯৪ মিনিট) বাংলাদেশ চতুর্থ গোলের দেখা পায়। এবার নায়ক মিনিট পাঁচেক আগে মাঠে নামা দীপক। ফাহিমের বদলি হিসেবে মাঠে নেমেই গোল করেন তিনি।

আজ সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-মালদ্বীপ। এই ম্যাচে জয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google