
Advertisement
আজ শুক্রবার সকাল সোয়া ১১টায় কাঠমুন্ডুতে অনুষ্ঠিত এ ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশের যুবারা। খেলার দ্বিতীয় মিনিটেই তানভীরের গোলে প্রথম লিড পায় বাংলাদেশ। এরপরে ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল আহমেদ ফাহিম। এর কিছুক্ষণ পরে গ্রুপ পর্বে চমক দেখানো ভূটানের জালে আবারো বল জড়ান মেরাজ হোসেন। তার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল।
বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলায় গোল না পেলেও একের পর এক আক্রমণ চালিয়ে যায় বাংলাদেশি টাইগাররা৷ অবশ্য সঠিক ভাবে ফিনিশিং দিতে পারলে বাংলাদেশের ঝুলিতে আরও দুই-একটি গোল যোগ হতো।
অপরদিকে পুরো খেলায় বাংলাদেশের সামনে তেমন কোন শক্তিশালী আক্রমণ করতে পারেনি ভুটান। কারণ যতবারই আক্রমণে আসে ততবারই বাংলাদেশি ডিফেন্সর সামনে এসেই থেমে যায়। তাই বড় ব্যবধান হার নিয়ে তাদের মাঠ ছাড়তে হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



