
বার্বাডোজে এক রেডিও চ্যাট শো ‘ম্যাসন এন্ড গেস্টস’ এ স্টিভ বাকনর জানালেন, “শচীনকে দু-বার আউট দেওয়া হয়েছিল। দু-বারই ভুল হয়। ভুল মানুষ মাত্রেরই হয়। অস্ট্রেলিয়ায় একবার ওকে লেগ বিফোর আউট দি-ই। বল সেই সময় উইকেটের উপর দিয়ে যাচ্ছিল। দ্বিতীয়বার ঘটে ভারতে। কট বিহাইন্ড আউট দিয়েছিলাম। বল অনেকটা টার্ন নিয়েছিল। তবে ব্যাটের সঙ্গে সংযোগ হয়নি। তবে ম্যাচটা ইডেন গার্ডেন্সে হয়েছিল। ইডেনে যখন ম্যাচ খেলা হয়, তখন আম্পায়াররা কার্যত কিছু শুনতেই পাননা। কারণ একসঙ্গে এক লাখ লোক চিৎকার করে। সেই ভুল করায় আমি একদমই খুশি ছিলাম না।
ক্যারিবিয়ান এই আম্পায়ার বর্তমানে নিউ ইয়র্কে থাকেন। বারবার শচীনকে আউট দেওয়ায় ভারতীয় সমর্থকদের রোষের মুখে পড়েছেন একাধিকবার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



