Advertisement
জুমবাংলা ডেস্ক : ভুল নকশায় প্রকল্প অনুমোদন, অতঃপর আনতে হলো সংশোধনী, মাঝে কেটে গেল চার বছর, খরচ বাড়ল ২ হাজার ৫৩০ কোটি টাকা। এ নিয়ে ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর প্রশ্ন, এর পেছনে দায় কার, খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। একনেক সভাশেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এ হুঁশিয়ারির কথা জানান পরিকল্পনামন্ত্রী।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) এনইসিতে অর্থবছরের ২১তম সভায়, ১১ হাজার ৩২৪ কোটি টাকা ব্যয়ের ৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক।

২০১৭ সালের জানুয়ারিতে গ্রামাঞ্চলের সড়কে ১৩২টি সেতু নির্মাণ প্রকল্পে ৩হাজার ৯২৬ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। যা শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুনে। কিন্তু হঠাৎ করেই একনেক সভায় আনা হলো ঐ একই প্রকল্প, তবে বলা হলো আগের নকশায় সেতু হলে, বাধাগ্রস্ত হবে নৌযান চলাচল, তাই আনতে হবে সংশোধনী, বাড়াতে হবে ব্যয়।

সভায় পর্যালোচনার পর প্রকল্পটি অনুমোদনও দিয়েছে একনেক। কিন্তু ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর জিজ্ঞাসা, এই গাফিলতির দায় কাদের, খুঁজে বের করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্না বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বললেন না যে খুঁজে বের করুন। কাদের দায়ে এ অবস্থা হলো। শুধু ব্যবস্থা নয়। তাকে জানাতে বলেছেন। কী ব্যবস্থা নিলেন সেটা আমাকে অবহিত করবেন।

তিনি বলেন, সাইট সিলেকশনে সাবধানতা অবলম্বন করতে হবে। পক্ষপাতিত্বমূলক বা কাউকে ফেভার (সুবিধা দেয়া) করে নির্বাচন করা যাবে না। জনগণের প্রয়োজনে নির্মাণ করতে হবে। একাধিক, অহেতুক সেতু বানিয়ে নদীরপ্রবাহ যেন বাধাগ্রস্ত না করে। শি ইজ ভেরি ওরিড (প্রধানমন্ত্রী খুবই উদ্বিগ্ন) এই জিনিসটা নিয়ে। তিনি প্রায়ই এ কথা বলেন।

এবার নতুন দুটি প্রকল্পের মাধ্যমে আড়াই লাখ নারী উদ্যোক্তা ও ৪০ হাজার দক্ষ চালক তৈরির কাজ শুরু করলো সরকার। সভায় অনুমোদন দেয়া হয়েছে, ৪ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ের বঙ্গবন্ধু শিল্পনগর উন্নয়ন প্রকল্পটিও।

পরিকল্পনামন্ত্রী বলছেন, একই ব্যক্তি আর থাকতে পারবেন না একাধিক প্রকল্পের পরিচালক হিসেবে, প্রয়োজনে নেয়া হবে আইনি ব্যবস্থাও।

মন্ত্রী আরো বলেন, ‘এই যে পিডি নিয়োগ, একই ব্যক্তি একাধিক প্রকল্প নিয়ে বসে থাকেন এবং ঢাকায় বসে থাকেন, এটা গ্রহণযোগ্য নয়। তিনি (প্রধানমন্ত্রী) আবার হুঁশিয়ারি দিয়েছেন যে, এটা সহ্য করবেন না। তিনি (প্রধানমন্ত্রী) আমাদের বলেছেন, যথাযথ আইনি ব্যবস্থা নেন।

এছাড়াও সমুদ্রঘেরা হাতিয়া, সেন্টমার্টিন ও কুতুবদিয়া দ্বীপের শতভাগ এলাকা বিদ্যুৎ সংযোগের আওতায় আনতে ৩৮৪ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে একনেক। সূত্র : সময় নিউজ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.