
দেড় বছর আগে নেইমারের অভাব পূরণ করতে লিভারপুলের সঙ্গে পাঁচ বছরের চুক্তি শেষ না করেই বার্সেলোনায় পাড়ি জমান কুতিনহো। কোচের আহ্বান, সমর্থকদের অনুরোধ- কোনোকিছুই মন গলাতে পারেনি ব্রাজিল তারকার। তার স্বপ্ন বার্সেলোনায় খেলা। কিন্তু গত দেড় বছর ব্রাজিলিয়ান প্লে–মেকারের কেটেছে দুঃস্বপ্নের মতো! এখন শোনা যাচ্ছে, নেইমারকে ফিরে পেতে কুতিনহোকে বিক্রি করে দিতে রাজী বার্সেলোনা। এবার শোনা গেল, পিএসজিতে নয়; নিজের সাবেক ক্লাব লিভারপুলেই ফিরতে চান কুতিনহো।
স্প্যানিশ দৈনিক এএসও জানিয়েছে, বার্সেলোনায় যে স্কুলে সন্তানকে ভর্তি করিয়েছিলেন ২৭ বছর বয়সী কুতিনহো, সেই ভর্তি নাকি বাতিল করে নিয়েছেন তিনি! তার এজেন্ট কিয়া জোরাবকিয়ান গণমাধ্যমকে জানিয়েছেন, ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার কথা ভাবছেন ব্রাজিল তারকা। নেইমারকে নিয়ে বার্সেলোনা একাধিক বিবৃতি দিলেও কুতিনহোকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে এখনও মুখ খোলেনি লিভারপুল। দুই তারকা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। মাশুলও গুনেছেন। কিন্তু ফিরতে পারবেন কি নিজ নিজ ঘরে?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



