
আকমলের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, পাকিস্তানি এই ব্যাটসম্যান শো কজের জবাব দিয়েছেন। তবে তার বিরুদ্ধে উঠা অভিযোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ না করারই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সূত্রটি বলেছে, উমর অভিযোগে চ্যালেঞ্জ করবেন না। এই ধরনের ঘটনায় গৃহীত প্রক্রিয়া না মেনে ভুল করেছেন সেটা স্বীকার করে নিয়েছেন তিনি।
প্রসঙ্গত, পাকিস্তান সুপার লিগের পঞ্চম আসরে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সেটি গোপন করাসহ আকমলের বিরুদ্ধে দুটি অভিযোগ আনে পিসিবি। ৩১ মার্চের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সময় বেঁধে দেয় বোর্ড। আর এতে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন আকমল। তিনি যে ভুল করেছেন তার আইন কমপক্ষে ছয় মাস থেকে আজীবন নিষেধাজ্ঞা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



