জুমবাংলা ডেস্ক: শিক্ষক নিবন্ধন সনদ যাচাইয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলার সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজের আট জন শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদ ভুয়া। সনদ যাচাই প্রতিবেদনের পর ভুয়া সনদধারীদের বিরুদ্ধে মামলারও নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই নির্দেশ দেয়।

Advertisement

শিক্ষক নিবন্ধন সনদ যাচাই কার্যক্রমে রংপুরের আটজন কলেজ শিক্ষকের নাম উঠে আসে। এরা হচ্ছেন—সমাজবিজ্ঞানের প্রভাষক সুরাইয়া বেগম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জিল্লুর রহমান, প্রভাষক হুরুন্নাহার খাতুন, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হাসিনা আক্তার, প্রভাষক শহীদ বদরুদ্দোজা, ইতিহাস বিভাগের প্রভাষক ফারহানা খাতুন, প্রভাষক আয়েশা প্রধান দিপ্তী ও একই বিভাগের প্রভাষক কেয়া শারমিন।

আদেশে বলা হয়, সনদধারী ব্যক্তিরা জালিয়াতির আশ্রয় নিয়েছেন মর্মে দালিলিকভাবে প্রমাণিত হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে পীরগঞ্জ থানায় মামলা করে এনটিআরসিএ-কে অবহিত করতে আদেশে নির্দেশ দেওয়া হয়।

জাল সনদধারীদের বিষয়ে এনটিআরসিএ আদেশে দেখা গেছে, কারও সনদ অন্যের সনদের নম্বর ব্যবহার করে জাল করা হয়েছে। আবার ফলাফলের তালিকায় উত্তীর্ণ না থাকলেও পাসের সনদ তৈরি করা হয়েছে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন ও রোল নম্বরের ভিত্তিতে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.