Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ভূমিধস মোকাবিলা করতে স্বেচ্ছাসেবকদের উন্নত প্রশিক্ষণ দিচ্ছে ব্র্যাক
জাতীয়

ভূমিধস মোকাবিলা করতে স্বেচ্ছাসেবকদের উন্নত প্রশিক্ষণ দিচ্ছে ব্র্যাক

By Hasan Majorসেপ্টেম্বর 3, 2021Updated:সেপ্টেম্বর 3, 20212 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: দেশে চলতি বর্ষা মৌসুমে আকস্মিক বন্যা ও ঘুর্ণিঝড়ের ঘটনা প্রায় ঘটছে। আবার ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন পাহাড়ী এলাকায় এই সময় কম-বেশি ভূমিধস হচ্ছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সময়ে অগ্নিকান্ডের ঘটনাও নেহাৎ কম নয়।

এই প্রেক্ষাপটে সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এর অধীন ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবকদের উন্নত প্রশিক্ষণ দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। প্রশিক্ষণার্থীরা দেশে দুর্যোগকালীন সময়ে জরুরি উদ্ধার কাজে জনগণকে সহযোগিতা করবেন এবং আহত জনগোষ্ঠীকে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করবেন।

গত বৃহস্পতিবার কক্সবাজারের ইনানীর অর্কিড ব্লু হোটেলে ২০ জন প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে শেষ হয় এই ভিন্ন ধরণের প্রশিক্ষণ। এই ব্যাচে ১১ জন ছিলেন পুরুষ ও ৯ জন ছিলেন নারী।

‘দুর্যোগে সাড়াদান ও জরুরি উদ্ধার কার্যক্রম’ শিরোনামে গত ২৯শে আগস্ট থেকে পাঁচদিন ব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়েছিল। প্রশিক্ষণ শেষে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

ভূমিধস, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি অনুসান্ধান ও উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসায় করণীয় নিয়ে ছিল মূল প্রশিক্ষণের আয়োজন।

অস্ট্রেলিয়ান সরকারের আর্থিক সহযোগিতায় ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচির আওতাধীন দুর্যোগ ঝুঁকি হ্রাস সেক্টর এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রশিক্ষণ বাস্তবায়নে সহযোগী হিসেবে ছিল বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

তাত্ত্বিক ও ব্যবহারিক সমন্বিত এই প্রশিক্ষণ কার্যক্রমে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে ছিল ভূমিধস ও আগুন লাগার ঘটনায় স্থানীয় জনসাধারণের মাঝে কেউ আহত হলে তাদেরকে উদ্ধারে কি করণীয়, জরুরি সময়ে আহত মানুষকে উদ্ধার করার পদ্ধতি, কেউ অগ্নিদগ্ধ হলে কিভাবে তাদেরকে সেবা দিতে হবে সে বিষয়ে তাত্তি¡ক আলোচনা ও ব্যবহারিক জ্ঞান। এর পাশাপাশি ভূমিধসের ধরণ অনুযায়ী কিভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোপাত করা হয়।

প্রশিক্ষণের তৃতীয় দিন উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আতিকুল হক। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধির কোন বিকল্প নেই। এইরকম একটি মানবিক কাজে ব্র্যাক উদ্যোগ গ্রহণ করায় আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।

২০২০ সালের নভেম্বর মাস থেকে এখন পর্যন্ত ব্র্যাক কক্সবাজার জেলায় ঘুর্ণিঝড় প্রস্তুতির আওতায় ৮৬০০ স্বেচ্ছাসেবকদের মধ্যে ১২০ জনকে এই প্রশিক্ষণ দিয়েছে। সরকারী সূত্র অনুযায়ী, দেশে ঘুর্ণিঝড় প্রস্তুতির আওতায় স্বেচ্ছাসেবকদের সংখ্যা ৭৬ হাজার।

অনুষ্ঠানে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আব্দুল মোমেন, প্রশিক্ষক শামস আরমান,উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুললাহ, সহকারী প্রশিক্ষক শাহ ইমরান ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার উপ-পরিচালক মোঃ রুহুল আমিন।

অনুষ্ঠানে ব্র্যাক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির লিড আব্দুললাহ আল রায়হান, সেক্টর স্পেশালিস্ট শুভ কুমার সাহা ও সহকারী প্রকল্প অফিসার মতিয়ার রহমান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
শামা ওবায়েদ

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

জুন 18, 2026
ব্যবসায়িক প্রতিশ্রুতি

স্বাভাবিক রয়েছে দারাজের ব্যবসায়িক কার্যক্রম

জুন 18, 2026
ডা. এজেডএম জাহিদ

নতুন দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ

জুন 18, 2026
Latest News
শামা ওবায়েদ

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

ব্যবসায়িক প্রতিশ্রুতি

স্বাভাবিক রয়েছে দারাজের ব্যবসায়িক কার্যক্রম

ডা. এজেডএম জাহিদ

নতুন দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ

প্রাথমিক শিক্ষকদের

নবম পে-স্কেল: বেতন-ভাতা বাড়ছে প্রাথমিক শিক্ষকদের

জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

এআই ক্যামেরাএআই ক্যামেরা

নতুন করে ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

বন্ধ

রেললাইনে বালুভর্তি ট্রাক উল্টে কুড়িগ্রামের রেল যোগাযোগ বন্ধ

রেমিট্যান্স প্রবাহ

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮.৩ শতাংশ

নতুন দায়িত্ব

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী

ফ্যামিলি কার্ড

বোয়ালমারীতে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa