Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news ভূমি অফিসের দুর্নীতি বন্ধে সরকারের পদক্ষেপ
Bangladesh breaking news জাতীয়

ভূমি অফিসের দুর্নীতি বন্ধে সরকারের পদক্ষেপ

By Tarek Hasanএপ্রিল 15, 20262 Mins Read

উপজেলা ভূমি অফিসগুলোতে জেঁকে বসা দুর্নীতি ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ভূমি মন্ত্রণালয়। ই-নামজারি থেকে শুরু করে হটলাইন ১৬১২২ পর্যন্ত বিভিন্ন সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই খাতের অনিয়ম দূর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

ভূমি অফিসের দুর্নীতি

Advertisement

বুধবার (১৫ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের লিখিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী এসব তথ্য জানান।

ভূমিমন্ত্রী ‍মিনুর ‍তুলে ধরা পদক্ষেপসমূহ হল:

১. ডিজিটাল নামজারি ও অনলাইন কর: দালালদের হস্তক্ষেপ বন্ধে শতভাগ ই-নামজারি বাধ্যতামূলক করা হয়েছে।

আবেদনের প্রতিটি ধাপের আপডেট এখন আবেদনকারীকে এসএমএস’র মাধ্যমে জানানো হয়। পাশাপাশি ভূমি কর্মকর্তাদের হাতে নগদ টাকা লেনদেনের সুযোগ বন্ধ করতে অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু হয়েছে। নাগরিকরা এখন বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে টাকা জমা দিতে পারছেন।

২. কর্মকর্তাদের কঠোর জবাবদিহিতা ও সারপ্রাইজ ভিজিট: মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

দায়িত্ব অবহেলা বা অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক শোকজ ও বিভাগীয় মামলা দায়েরের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

৩. ভূমি সেবা হটলাইন (১৬১২২): যে কোনো ভূমি অফিসে ঘুসের দাবি বা হয়রানির শিকার হলে ভুক্তভোগীরা সরাসরি ১৬১২২ নম্বরে অভিযোগ জানাতে পারবেন। এটি সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা সচল থাকে এবং মন্ত্রণালয় থেকে সরাসরি তদারকি করা হয়।

৪. ডিজিটাল ভূমি রেকর্ড ও ম্যাপ: ম্যাপ বা নকশা জালিয়াতি বন্ধে ড্রোন ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল সার্ভে শুরু হয়েছে।

এর ফলে রেকর্ড সংশোধনে মানুষের হস্তক্ষেপ কমবে এবং নিখুঁত ম্যাপ তৈরি হবে।

৫. ঘরে বসে ই-পর্চা ও ভূমি অ্যাপ সেবা: নাগরিকরা এখন land.gov.bd পোর্টাল থেকে ঘরে বসেই খতিয়ান দেখতে ও ডাকযোগে পর্চা সংগ্রহ করতে পারছেন। এছাড়া ভূমি অ্যাপ এবং কিউআর কোড যুক্ত ডিজিটাল খতিয়ান ব্যবস্থার ফলে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত হয়েছে।

৬. নাগরিক সেবা কেন্দ্র ও অভিযোগ প্রতিকার: ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনের পাশাপাশি জেলা পর্যায়ে নাগরিক সেবা কেন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে। এছাড়া অনলাইনে অভিযোগ করার জন্য বিশেষ অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সিস্টেম চালু করা হয়েছে।

আরও পড়ুনঃ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার

মন্ত্রী জানান, ভূমি অধিগ্রহণ এবং লিজ অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমকেও সফটওয়্যারের আওতায় আনার কাজ চলছে। এই ডিজিটাল রূপান্তর সম্পন্ন হলে ভূমি খাতে দুর্নীতির সুযোগ প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
সামান্থা

‘খ্যাতির নেশায় আসক্ত’ হয়ে পড়েছিলেন সামান্থা

জুন 17, 2026
চিকিৎসক ডা. নাফিসা তাবাসসুম

নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ৪ জনের বিরুদ্ধে তদন্তে সিআইডি

জুন 17, 2026
PM

‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

জুন 17, 2026
Latest News
সামান্থা

‘খ্যাতির নেশায় আসক্ত’ হয়ে পড়েছিলেন সামান্থা

চিকিৎসক ডা. নাফিসা তাবাসসুম

নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ৪ জনের বিরুদ্ধে তদন্তে সিআইডি

PM

‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

আর্জেন্টাইন কোচ

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ

প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা

ভুল তথ্য দেওয়ায় এমপিও প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা বন্ধ হচ্ছে

Sikkha Minister

কারিগরিতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ, জবি’র প্রতি থাকবে সুনজর : শিক্ষামন্ত্রী

বজ্রসহ ঝড়ের আশঙ্কা

৮ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আশঙ্কা, নদীবন্দরকে সতর্ক সংকেত

প্রধানমন্ত্রী

কৃষি ও কৃষকদের নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী

বিএনপির বহিষ্কৃত নেতা

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা পুনরায় গ্রেফতার

প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিক পাবেন ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa