
বাংলাদেশের এমন পারফর্ম্যান্স দেখে হতাশ বাংলাদেশের বিপক্ষে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া সৌরভ গাঙ্গুলি নিজেও। এ নিয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ভেবেছিলাম বাংলাদেশ এর চেয়ে ভালো খেলবে। এটা ছিল একটা ঐতিহাসিক মঞ্চ। ইডেনসে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পেয়ে ওরা আরও ভালো খেলবে আশা করেছিলাম।’ ইডেনে উপস্থিত সাংবাদিকদের কাছে নিজের হতাশা এভাবেই প্রকাশ করেন সৌরভ।
তবে কলকাতা কিংবা ইন্দোর টেস্টই বাংলাদেশের আসল চেহারা এমন মনে করছেন না বিসিসিআই সভাপতি ও কলকাতার মহারাজ, ‘বাংলাদেশ টেস্টে অবশ্য ভালোই খেলে। আমাদের বিপক্ষেই তারা অতীতে চারশ’ ছাড়ানো দুটি ইনিংস দেখিয়েছে। এই সফরে বাংলাদেশ তাদের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মিস করেছে। এখানে তারা চার-পাঁচজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই এসেছে। সেকারণেই হয়তো কিছুটা ভুগতে হয়েছে তাদের।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



