Advertisement

জুমবাংলা ডেস্ক : ভৈরব রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের কম্পিউটার রুম থেকে একটি কম্পিউটার চুরি হয়ে গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে কয়েক ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ থাকে। ওই সময় যাত্রীদের বিনা টিকিটেই ট্রেনে উঠতে হয়েছে। পরে দুপুরের দিকে বিকল্প ব্যবস্থায় একটি কম্পিউটার দিয়ে টিকিট বিক্রি শুরু হলেও সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ধীর গতিতে টিকিট বিক্রি করা হচ্ছে। এ কারণে বিভিন্ন ট্রেনের যাত্রীদের টিকিট পেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

টিকিট কাউন্টারের প্রধান বুকিং সহকারী কিশোর চন্দ্র সাহা জানান, বেসরকারি কোম্পানি সিএনএস কোম্পানির সম্পদ কম্পিউটার ও সার্ভার রুম। তাদের প্রতিনিধি জসীম উদ্দিন এ কম্পিউটার দেখাশুনা করেন।

জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের সকল রেল স্টেশনের টিকিট বিক্রির সকল যন্ত্রপাতি, সার্ভার, কম্পিউটার তারা সাপ্লাই দিয়ে থাকে। বিনিময়ে তারা প্রতি টিকিটে ৫ টাকা করে পায়। ভৈরব রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রির জন্য একটি কম্পিউটার রুম রয়েছে। চট্টগ্রামের রেলওয়ে সার্ভার রুম থেকে পূর্বাঞ্চলীয় সকল রেল স্টেশনে সার্ভারের মাধ্যমে কম্পিউটার দিয়ে টিকিট বিক্রি করা হয়।

শুক্রবার সকালে টিকিট বুকিং কাউন্টারের প্রধান গেট খোলা ছিল। রেলওয়ের অবঃ কর্মচারীদের বেতন দিতে প্রধান গেট খোলা ছিল বলে জানায় কিশোর চন্দ্র সাহা। তবে সার্ভার রুম কেন খোলা ছিল তা তিনি বলতে পারেননি। প্রধান গেট খোলার ফাঁকে কে বা কারা কম্পিউটারটি চুরি করল রেল কর্মচারীরা বলতে পারছেন না। সিএনএস কোম্পানির প্রতিনিধি জসীম উদ্দিনের গাফলতিতে এ চুরির ঘটনাটি ঘটেছে বলে রেল কর্মচারীরা দাবি করেন।

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.