Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ভোক্তাস্বার্থ বিরোধী অপরাধে ৬৯ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা
জাতীয়

ভোক্তাস্বার্থ বিরোধী অপরাধে ৬৯ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

By Mohammad Al AminJuly 12, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ঢাকাসহ সারাদেশে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৬৯টি প্রতিষ্ঠানকে চার লাখ ৬৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১১ জুলাই) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

ঢাকা মহানগরীর মোহাম্মদপুর কৃষিমার্কেট, টাউনহল বাজার, সাদেক খান কৃষিমার্কেট, শেখের টেক, শ্যামলী এলাকার বিভিন্ন নিত্যপণ্যের বাজার, সুপারশপ, ফার্মেসি এবং ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন অধিদফতরের প্রধান কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা।

অভিযান পরিচালনাকালে মসলা, ভোজ্যতেল, চাল, পেঁয়াজ, আদা, চিনি, কাঁচা সবজি, ওষুধ, স্যানিটাইজার ও মাস্কসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রি হচ্ছে কি-না তা মনিটরিং করা হয়। এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সঙ্গে বিক্রয় রসিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল মাস্ক -স্যানিটাইজার, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ৬৯টি প্রতিষ্ঠানকে চার লাখ ৬৩ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

নিত্যপণ্যের বাজারের পাশাপাশি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তেল পরিমাপে কারচুপির জন্য একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার জরিমানা করা হয়। এছাড়া ঢাকাসহ সারাদেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক সাশ্রয়ী মূল্যের পণ্য বিক্রি কার্যক্রম (ট্রাক সেল) তদারকি করা হয়।

অভিযান চলাকালে অধিদফতরেরর মহাপরিচালক বাবলু কুমার সাহা সরকারি বিধিনিষেধকালে পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্য রাখার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান। পাশাপাশি বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
Both

ঘরে বসেই যেভাবে জানবেন আপনার কেন্দ্র ও বুথ নম্বর

February 6, 2026
সৌদি

হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি

February 6, 2026
পোস্টাল ব্যালট

দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

February 6, 2026
Latest News
Both

ঘরে বসেই যেভাবে জানবেন আপনার কেন্দ্র ও বুথ নম্বর

সৌদি

হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি

পোস্টাল ব্যালট

দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

ভূমিকম্পে কেঁপে উঠল

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ ৫ দেশ

ডিএমপি কমিশনার

পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনার সামনে ডিএমপি কমিশনার

চাঁদাবাজি

‘আমরা চাঁদাবাজি করি না, কাউকেই চাঁদাবাজি করতে দেবো না’

জীবন

আমি জীবন দিতে রাজি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই

পে-স্কেল বাস্তবায়নের দাবি

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ

সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির বিষয়ে নতুন নির্দেশনা বিটিআরসির

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.