Advertisement
জুমবাংলা ডেস্ক : ইমিগ্রেশন ভোগান্তি শেষে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। এর আগে দেশটিতে প্রবেশকালে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের দীর্ঘ জেরার মুখে পড়েন তিনি।

শনিবার (১২ অক্টোবর) সকালে এক ফেসবুক পোস্টে আজহারী লিখেছেন, মালয়েশিয়ায় ইমিগ্রেশন পয়েন্টে ভেরিফিকেশনে একটু সময় নিয়েছিল। আমি ঠিক আছি। অযথা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।

আজহারীর ব্যক্তিগত সহকারী মো. মুরাদ জানিয়েছেন, বিমানবন্দরে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর স্থানীয় সময় শনিবার (১১ অক্টোবর) রাত ২টার দিকে আজহারীকে দেশটিতে প্রবেশ করতে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

মালয়েশিয়ার পুলিশ সূত্র বলছে, মালয়েশিয়ার পুলিশ হেডকোয়ার্টারে আজহারীর নামে বিগত সরকারের আমলের একটি অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হয়নি।

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন মিজানুর রহমান আজহারী। তবে কয়েকদিনের মাথায় শুক্রবার (১১ অক্টোবর) ফের মালয়েশিয়া চলে যাওয়ার কথা জানান। সেই সঙ্গে কিছু বার্তাও দিয়ে যান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দীর্ঘ পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম। বেশিরভাগ সময় পরিবারের সাথেই কাটিয়েছি। এরই মাঝে বিভিন্ন ঘরানার আলিম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রাম করেছিলাম। আলহামদুলিল্লাহ, সত্যিই সে দিনটি বেশ উপভোগ্য ছিল। তবে শর্ট নোটিশে প্রোগ্রামটি আয়োজনের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি। আবার কিছুটা তাড়াহুড়ো করে দাওয়াত দেওয়ার কারণে, বেখেয়ালবশত অনেকে বাদ পড়েছেন। আশাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে সবার সাথে সাক্ষাতের প্রত্যাশা রইলো।

তিনি লিখেছেন, আজ মালয়েশিয়া চলে যাচ্ছি মাস খানেক পর, আবারো দেশে ফিরবো ইনশাআল্লাহ। তখন আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, প্রটোকল, লোকেশন সিলেকশন, শ্রোতা ধারণ ক্ষমতা, অর্গানাইজিং ক্যাপাসিটি-সহ সবকিছু অনুকূল হলে, পুরো দেশজুড়ে বিভাগীয় পর্যায়ে হয়তো কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি। তবে সবকিছুই নির্ভর করবে উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতির উপর।

তিনি আরও লিখেছেন, আমি এ জমিনে কুরআনের আলো ছড়িয়ে দিতে চাই পরিকল্পিতভাবে। তাই আগের মতো জেলায় জেলায় গণহারে তাফসির প্রোগ্রাম করতে চাচ্ছি না। আউটডোর প্রোগ্রাম সীমিত করে, কিছু ইনডোর প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই। পাবলিক ইভেন্ট ছাড়াও একাডেমিক এবং প্রাতিষ্ঠানিক কাজে যুক্ত হতে চাই। এসব স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে আজহারী লিখেছেন, শিগগিরই এসব প্রকল্পের ঘোষণা আসবে ইনশাআল্লাহ। দুআয় রাখবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.