আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সুবিধা বাড়াতে নির্বাচন কমিশন (ইসি) একটি মোবাইল অ্যাপ চালু করেছে।

‘Smart Election Management BD’ নামের এই অ্যাপের মাধ্যমে ভোটাররা তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর প্রবেশ করিয়ে সহজেই নিজের ভোটকেন্দ্রের অবস্থান জানতে পারবেন।
১২ ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে এই অ্যাপ সম্পর্কে, ইসি’র জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
এর মাধ্যমে ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, দূরত্ব এবং ম্যাপ দেখা যাবে। এছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা, নির্বাচনী ফলাফল এবং অন্যান্য নির্বাচন-সংশ্লিষ্ট তথ্যও অ্যাপ থেকে পাওয়া যাবে।
এই অ্যাপ চালুর উদ্দেশ্য হল, ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ায় আরও সক্রিয় এবং সচেতন করে তোলা।
আরও পড়ুনঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহার করে নির্বাচনকে আরও স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যারা প্রথমবার ভোট দিতে যাবেন বা যাদের ভোটকেন্দ্রের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা নেই, তাদের জন্য এটি অত্যন্ত সহায়ক হবে।
এই অ্যাপ শুধু ভোটকেন্দ্র খোঁজার জন্য নয়, বরং সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়াকে ডিজিটালাইজ করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


