Advertisement
জুমবাংলা ডেস্ক : মাত্র তিন দিন পরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশব্যাপী বিরাজ করছে ভোটের উত্তাপ। তবে পৌষের শেষার্ধে শীতের দাপটের কাছে যেন পাত্তাই পাচ্ছে না ভোটের উত্তাপ। ঘন কুয়াশার সঙ্গে উত্তুরী হাওয়া; দিনের মধ্যভাগেও দেখা নেই সূর্যের। তাই জনমনে প্রশ্ন, কেমন থাকবে ভোটের দিনের আবহাওয়া? আবহাওয়া অফিস বলছে, ভোটের দিনও এ পরিস্থিতি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার (৩ জানুয়ারি) ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। যা নেমে গেছে এক অঙ্কের ঘরে। ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া দিনাজপুর, পঞ্চগড় ও নীলফামারির ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে গড় তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে।

এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে, যা দেশের কোথাও কোথাও গড়াবে দুপুর পর্যন্ত। অতি ঘন কুয়াশায় ব্যাহত হতে পারে বিমান, নৌপরিবহন ও সড়কে যান চলাচল।

তাপমাত্রা ওঠা-নামা করলেও দিনে ঠাণ্ডা পরিস্থিতি বিজার করতে পারে। আগামী তিন দিনের এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ আজিজুর রহমান জানিয়েছেন, আগামী ৭ তারিখ ভোটের দিন তাপমাত্রা আস্তে আস্তে আরও কমবে। বিশেষ করে দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী ও নওগাঁ এলাকায়। এ সময় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।

এদিকে ভোটের দিন রবিবার (৭ জানুয়ারি) আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে ধারণা দিয়েছে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকুওয়েদার। সংস্থাটি বলছে, আগামী ৭ জানুয়ারি রাজধানীর আবহাওয়া থাকবে আজকের মতোই। তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই। সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা। তবে কিছুটা বাড়তে পারে দিনের তাপমাত্রা।

চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও জানুয়ারিতে দেশে এক-দুটি মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছিল আবহাওয়া অফিস।

দেশের বড় এলাকাজুড়ে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.