
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ’আইইউসিএন-এর প্রেসিডেন্ট পদপ্রার্থী সংযুক্ত আরব আমিরাতের রাজন খলিফা আল মোবারক রোববার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন এবং আইইউসিএন-এর প্রেসিডেন্ট পদে বাংলাদেশের সমর্থন প্রার্থনা করেন।’
প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বছরের ১৩-১৪ জানুয়ারি, ২০২১ তারিখে ফ্রান্সে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসে বাংলাদেশের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের এ প্রার্থীর পক্ষে তার সমর্থন ব্যক্ত করেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



