ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী সোহেল রানা ভোট বর্জন করেছেন কারচুপির অভিযোগ এনে ।
রোববার বিকেল ৪টার দিকে ইউনিয়নের ৩ নং মহিসমারি কেন্দ্রে নৌকার প্রার্থী সোহেল রানা বেশকিছু অভিযোগ এনে ভোট বর্জনের বিষয়টি নিশ্চিত করেন।

ইউনিয়নে দায়িত্বে থাকা ফোর্সের নির্বাহী কর্মকর্তা আবু তাহের শামসুজ্জামান সব অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ সবসময় সজাগ থেকেছে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনার সুযোগ খুজলে আমরা শক্ত হাতে দমন করেছি।
দুওসুও ইউনিয়নে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান জানান, সম্পূর্ণ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কেউ যদি অহেতুক অভিযোগ এনে ভোট বর্জন করে, তাহলে এর দায় নিজেকে নিতে হবে। তবে আমাদের লিখিতভাবে কিছু জানানো হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



