জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে সবধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২৭ জুন) রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে বলা হয়, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রম অনুবৃত্তিক্রমে সোমবার (২৮ জুন) সকাল ছয়টা থেকে ১ জুলাই সকাল ছয়টা পর্যন্ত যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে কন্টেইনার, খাদ্য, পণ্য, তেলবাহী এবং ম্যাঙ্গো স্পেশাল ট্রেন যথানিয়মে চলাচল করবে।
বুধবার থেকে চলবে আরও ১৯ জোড়া ট্রেনকরোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা বিভাগের সাত জেলায় লকডাউন ঘোষণা করে ওই সব জেলার সঙ্গে সংশ্লিষ্ট সব যাত্রীবাহী ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র খুলনাগামী চলাচলকারী যাত্রীবাহী ট্রেন যশোর পর্যন্ত চলাচলের অনুমতি ছিল, যা এবার বন্ধ ঘোষণা করা হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


