
জুমবাংলা ডেস্ক : আগামীকাল সোমবার থেকে টানা সাতদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
রবিবার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না।
অতি জরুরি প্রয়োজনের আওতায় রয়েছে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন বা সৎকার ইত্যাদি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


