Advertisement

জুমবাংলা ডেস্ক : বঙ্গবন্ধুর কন্যার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে জাতির কল্যানে নিজেকে বিলিয়ে দেয়া। স্বাস্থ্যবান জাতি গঠনে অতুলনীয় ভূমিকা রাখছেন তিনি। ভ্যাকসিন রাজনীতিতে বিশ্বের সফলতম রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিনা মূল্যে ভ্যাকসিন প্রদান বিশ্ব নজির, একমাত্র বঙ্গবন্ধুর কন্যার জন্যই এটি সম্ভব হয়েছে হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মো. মুরাদ হাসান এমপি।

রোববার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২১ উপলক্ষে জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অসম বিশ্বে মানব সম্পদের উন্নয়নের জন্য মানসিক স্বাস্থ্য অপরিহার্য। বর্তমান বিশ্বের জন্য বড় সমস্যা হচ্ছে মানুষিক স্বাস্থ্য। মানুষ ডাক্তারের কাছে যেতে ভয় পায়, ডাক্তারের কাছে যেতে হবে এই ভেবেই ভয় পায়। এই ভয় কাটাতে হবে তার জন্য ডাক্তার নার্স ডায়গনস্টিক সেন্টারের মালিকপক্ষ সবাইকেই এগিয়ে আসতে হবে। মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে হবে, ভাবতে হবে বুঝতে হবে বুঝাতে হবে।

অনুষ্ঠানে হেলথ টিভি’র চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর(অবঃ) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মড ফোর্সেস এর সাবেক কনসালটেন্ট অধ্যাপক ডা: মেজর জেনারেল (অবঃ) মো. আব্দুল আলী মিয়া, মানস এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা: অরূপ রতন চৌধুরী, অধ্যাপক ডা: বিগ্রে: জেনারেল (অবঃ) মো: আজিজুল ইসলাম, অধ্যাপক ডা: মনিলাল আইচ লিটু, অধ্যাপক ডা: মামুন আল মাহতাব, অধ্যাপক ডা: নুজহাত চৌধুরী ও মোহাম্মদ হানিফ।

সকালে প্রতিমন্ত্রী সচিবালয় তার অফিসকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ই-কমার্স নিয়ে সাম্প্রতিক সময়ে প্রতারণা, অর্থপাচার সম্পর্কে সরকারের গৃহীত পদক্ষেপ জানতে চাইলে তিনি বলেন ই-কমার্স নিয়ে পৃথিবীর কোথাও কোনো আইন হয়নি, প্রায় সবদেশেই প্রতারণার ঘটনা ঘটছে তবে বাংলাদেশ ই-কর্মাসের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আইন করবে। ই-কমার্সের মাধ্যমে যারা অর্থ পাচার করেছে সবাইকে আইনের আওতায় আনা হবে এবং পাচার হওয়া অর্থ অবশ্যই উদ্ধার করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.