Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ভ্যালেন্সিয়ার মাঠে বার্সার লজ্জার হার
খেলাধুলা ফুটবল

ভ্যালেন্সিয়ার মাঠে বার্সার লজ্জার হার

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 26, 2020Updated:January 26, 20202 Mins Read

ভ্যালেন্সিয়ার মাঠে বার্সার লজ্জার হার

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে। কেউ কাউকে ছাড় না দেয়ার লড়াইয়ে এবার খানিক পিছিয়েই গেলো বার্সেলোনা। যার ফলে রিয়ালের সামনে সুযোগ এসেছে এগিয়ে যাওয়ার।

শনিবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে খেলতে গিয়ে রীতিমতো ভরাডুবিই হয়েছে বার্সার। প্রথমে আত্মঘাতী ও পরে ম্যাক্সিমিলানো গোমেজের গোলে ০-২ ব্যবধানে পরাজিত হয়েই ঘরে ফিরেছে কিকে সেতিয়েনের দল।

অথচ ম্যাচের সকল পরিসংখ্যান ছিলো বার্সার পক্ষেই। পুরো ম্যাচে ৭৪ শতাংশ বল নিজেদের দখলে রেখেছেন মেসি-গ্রিজম্যানরা। এমনকি আক্রমণও করেছে ১৪ বার। কিন্তু তারা লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র ৫টি শট। যেগুলোও খুব বেশি জোরালো ছিলো না।

Advertisement

অন্যদিকে ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার আক্রমণগুলো ছিলো দারুণ গোছানো। মাত্র ৮ বার তারা আক্রমণ করলেও লক্ষ্যে রাখতে পেরেছে ৬টি শট। যার মধ্যে দুইটিই প্রবেশ করেছে জালে। বার্সা গোলরক্ষক মার্ক টের স্টেগান অন্তত গোটা চারেক দুর্দান্ত সেভ না দিলে বিশাল পরাজয়ই পেতে হতো ক্লাবটিকে।

ভ্যালেন্সিয়া এগিয়ে যেতে পারত ম্যাচের নবম মিনিটেই। নিজেদের ডি-বক্সের মধ্যে ভ্যালেন্সিয়া ডিফেন্ডার লুইস গায়াকে ফাউল করেন জেরার্ড পিকে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু গোমেজের নেয়া সেই পেনাল্টি শট ঠেকিয়ে দেন স্টেগান। প্রথমার্ধে আরও তিনটি দুর্দান্ত আক্রমণ ঠেকিয়ে দেন তিনি।

তবে দ্বিতীয়ার্ধে ফিরে লিড পেতে একদমই সময় নেয়নি ভ্যালেন্সিয়া। ম্যাচের ৪৮ মিনিটের সময় গোমেজের জোরালো শট জর্দি আলবার গায়ে লেগে দিক পরিবর্তন করে জড়িয়ে যায় জালে। পরে ৭৭ মিনিটে কোনাকুনি এক শটে দলের জয় নিশ্চিত করেন ম্যাক্সিমিলানো গোমেজ।

এ পরাজয়ের ফলে ২১ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট দাঁড়াল ৪৩। তাদের এক ম্যাচ কম খেলে সমান ৪৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে রিয়াল। আজ (রবিবার) রিয়াল ভায়োদলিদের বিপক্ষে হার এড়াতে পারলেই শীর্ষে উঠে যাবে জিনেদিন জিদানের শিষ্যরা।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa