Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মওদুদ কখনও ছাত্রলীগ করেননি: প্রধানমন্ত্রী
জাতীয়

মওদুদ কখনও ছাত্রলীগ করেননি: প্রধানমন্ত্রী

By Saiful IslamApril 1, 20212 Mins Read

মওদুদ কখনও ছাত্রলীগ করেননি: প্রধানমন্ত্রী
‘মওদুদ মেধাবী ছিলেন তবে তা দেশের জন্য কাজে লাগাননি’
Advertisement
জুমবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি মেধাবী ছিলেন তবে তা দেশের জন্য কাজে লাগাননি। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের প্রথম দিন সংসদে শোক প্রস্তাবের আলোচনায় বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি সব সময়ই সরকারঘেঁষা ছিলেন। যারা ক্ষমতায় থাকত তিনি সব সময় সেই দিকে থাকতেন। তিনি ট্যালেন্টেড ছিলেন।

আগরতলা ষড়যন্ত্র মামালায় মওদুদের আইনজীবী হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তিনি কখনও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, আর আগরতলা ষড়যন্ত্র মামলায় তিনি বঙ্গবন্ধুর আইনজীবী ছিলেন না। এছাড়া মওদুদ কখনও ছাত্রলীগ করেননি। পল্লিকবি জসীমউদ্‌দীনের মেয়ের জামাই হিসেবে তিনি সব সময় সহানুভূতি পেতেন।

প্রধানমন্ত্রী বলেন, মওদুদ তার জীবনীতে লিখেছেন, আগরতলা ষড়যন্ত্র মামলার আইনজীবী ছিলেন। এ তথ্য সঠিক নয়। তবে যারা এই মামলার আইনজীবী ছিলেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর-উল ইসলাম; তিনি তাদের সঙ্গে ঘুরতেন, সারাক্ষণই থাকতেন। তিনি নিয়োগপ্রাপ্ত কেউ ছিলেন না। শেখ হাসিনা বলেন, বাবা যখন সেনানিবাসে আটক ছিলেন। তখন ড. কামাল, ব্যারিস্টার আমীর-উল ইসলাম, মওদুদরা বাবাকে প্যারোলে মুক্তির চেষ্টা করছিলেন।

‘তখন আমার মা দৃঢ়চিত্তে এর বিরোধিতা করে আমার মাধ্যমে মেসেজ পাঠায়। আমি সেই মেসেজ নিয়ে সেনানিবাসে যাই। সেখানে তাজউদ্দীন আহমদসহ আমাদের আরও অনেক নেতা ছিলেন। আমি মায়ের মেসেজ পৌঁছে দিই। এরপর আমি বাড়ি চলে এসে দোতলার বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। তখন ব্যারিস্টার আমীর-উল ইসলাম ও ব্যারিস্টার মওদুদ আমার কাছে আসেন। আমীর-উল ইসলাম আমাকে বলেন, তুমি কেমন মেয়ে যে বাবার মুক্তি চাও না। মওদুদ তখন সায় দিয়েছিলেন।ৎ

তখন আমি তাদের বলেছিলাম, বাবা নির্দোষ প্রমাণিত হয়ে বের হয়ে আসবেন। আপনারা বিভ্রান্তি ছড়াবেন না। মওদুদ সব সময় এমনই ছিলেন, বলেন শেখ হাসিনা। বাংলাদেশের স্বাধীনতার পর আওয়ামী লীগের আমলে পোস্ট মাস্টার জেনারেল হিসেবে নিয়োগ পান মওদুদ। ১৯৭৫ সালের পর জিয়াউর রহমান সেনাপ্রধান থাকা অবস্থায় রাষ্ট্রপ্রধান হয়ে বিএনপি গঠন করলে মওদুদ যোগ দেন সেই দলে। পরে এরশাদ সরকারেও যোগ দেন তিনি। ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি আবার চলে আসেন বিএনপিতে। গত ১৬ মার্চ মারা যান এই রাজনীতিক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

July 6, 2026
Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

July 6, 2026
আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

July 6, 2026

Latest News

পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

ইউপি-পৌরসভা

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি-পৌরসভা

ভারী বৃষ্টি

কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু

BCS

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

লোডশেডিং

বিদ্যুৎ ‘শর্টেজ’–এর জন্য নয়, ‘টেকনিক্যাল’ কারণে গ্রামের লোডশেডিং

এনআইডি

এনআইডির জরুরি সেবা কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা

সৌদি যুবরাজের চিঠি

তারেক রহমানকে সৌদি যুবরাজের চিঠি, সফরের আমন্ত্রণ

electricity

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa