Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মঞ্চনাটক নিয়ে দুই বাংলার মেলা
জাতীয়

মঞ্চনাটক নিয়ে দুই বাংলার মেলা

By Mohammad Al AminNovember 22, 20192 Mins Read

মঞ্চনাটক নিয়ে দুই বাংলার মেলা

Advertisement
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ ও ভারতের উল্লেখযোগ্য ৯টি মঞ্চনাটক নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাট্যমেলা। ‘আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি’ শিরোনামে নাট্যদল প্রাঙ্গণেমোর-এর ১১তম আয়োজন এটি। নাম, প্রাঙ্গণেমোর দুই বাংলার নাট্যমেলা ২০১৯।

গত ১৬ বছর ধরে ১০টি নাট্যোৎসব সফলভাবে সম্পন্ন করার সূত্র ধরে ‘প্রাঙ্গণেমোর’ নাট্যদল এবার ৬ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত আয়োজন করতে যাচ্ছে এই মেলা।

এবারের আয়োজন আরও ব্যাপক ও ব্যয়বহুল পরিসরে হচ্ছে, জানালের দলটির অন্যতম সদস্য সারোয়ার সৈকত। এই নাট্যমেলায় ভারতের পশ্চিমবঙ্গ ও দিল্লি থেকে ৪টি এবং বাংলাদেশের ৫টি উল্লেখযোগ্য প্রযোজনার মঞ্চায়ন হবে।

এবারের নাট্যমেলায় উদ্বোধক হিসেবে থাকবেন আসাদুজ্জামান নূর (এমপি), প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালেদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

১৩ ডিসেম্বর সকাল ১০টায় ‘থিয়েটারের সংকট- দর্শক না ভালো নাটক’ শিরোনামে মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে ধারণাপত্র পাঠ করবেন হাসান শাহরিয়ার এবং মুখ্য আলোচক হিসাবে উপস্থিত থাকবেন স্বপন রায়, মলয় ভৌমিক, আহমেদ ইকবাল হায়দার, রতন সিদ্দিকী, মোহাম্মদ আলী হায়দার ও রহমান রাজু। সঞ্চালক হিসাবে থাকবেন অনন্ত হিরা।

এছাড়া ‘প্রাঙ্গণেমোর নাট্যযোদ্ধা সহযোদ্ধা সম্মাননা ২০১৯’ প্রদান করবেন নাট্যযোদ্ধা মামুনুর রশীদের সহধর্মিণী গওহর আরা চৌধুরী, নাট্যযোদ্ধা আতাউর রহমানের সহধর্মিণী শাহিদা রহমান এবং নাট্যযোদ্ধা লিয়াকত আলী লাকীর সহধর্মিণী কৃষ্টি হেফাজ।

মেলায় অংশ নেওয়া নাটকগুলোর সূচি এমন- ৬ ডিসেম্বর ‘আর্ট’ (কলকাতা), ৭ ডিসেম্বর ‘আবৃত্ত’ (কলকাতা), ৮ ডিসেম্বর ‘হাছনজানের রাজা’, ৯ ডিসেম্বর ‘পুলসিরাত’, ১০ ডিসেম্বর ‘জ্যান্ত হ্যামলেট’ (কলকাতা), ১১ ডিসেম্বর ‘কৈবর্তগাথা’, ১২ ডিসেম্বর ‘ময়ূর সিংহাসন’, ১৩ ডিসেম্বর ‘আমরা তিনজন’ এবং ১৪ ডিসেম্বর ‘বিসমিল্লা’ (দিল্লি)।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
তথ্য প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য প্রতিমন্ত্রী

June 27, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে ক্যামেরা স্থাপনের নির্দেশ

June 27, 2026
Logo

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামীকাল

June 27, 2026

Latest News

তথ্য প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে ক্যামেরা স্থাপনের নির্দেশ

Logo

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামীকাল

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

৮ হাজার শ্রমিকের কাজে যোগদানের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আশ্বাস

এইচএসসি

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

News

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে : পররাষ্ট্রমন্ত্রী

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa