জুমবাংলা ডেস্ক : মান নিয়ন্ত্রণ ছাড়া ওষুধ উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে মডার্ন হারবালকে ৭৫ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাজধানীর ডেমরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

Advertisement
তিনি জানান, কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি যেসব পণ্য উৎপাদন করেছে, তার কোনোটারই ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড (বিএমআর) নেই। একই ল্যাবে খাবারের মান নিয়ন্ত্রণ ও জীবন রক্ষাকারী ওষুধের মান নিয়ন্ত্রণ যাচাইয়ের কোনো সুযোগ নেই। অথচ প্রতিষ্ঠানটি একই ল্যাবে এমনটাই করে আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



