মধ্যপ্রাচ্যের দুই দেশে থাকা নাগরিকদের জন্য জরুরি বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি ইরাক ও লেবাননে থাকা মার্কিন নাগরিকদের জন্য এ নির্দেশনা দিয়েছে। সোমবার (০২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পৃথক পোস্টে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাগদাদে থাকা মার্কিন দূতাবাস জানিয়েছে, ইরানে সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হুমকির কারণে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিক ও মিশনের কর্মীদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।
এক বিবৃতিতে বলা হয়, ইরাকে যুক্তরাষ্ট্রের মিশন মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন এবং সংঘাত এড়িয়ে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে দূতাবাসের সব কর্মীকেও একই নির্দেশ দেওয়া হয়েছে।
দূতাবাস সতর্ক করে বলেছে, ইরান-সমর্থিত সন্ত্রাসী মিলিশিয়ারা জননিরাপত্তার জন্য উল্লেখযোগ্য হুমকি হয়ে রয়েছে।
অন্যদিকে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস পরিস্থিতিকে অস্থির ও অনিশ্চিত বলে উল্লেখ করেছে। এসময়ে নাগরিকদের দেশটিতে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দূতাবাস বলেছে, যারা বর্তমানে লেবাননে অবস্থান করছেন তারা যেন বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থায় এখনই দেশ ত্যাগ করেন।
বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, দেশজুড়ে কোথায় বৃষ্টি হবে জানাল আবহাওয়া অফিস
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, লেবাননের নিরাপত্তা পরিস্থিতি অস্থির ও অনির্দেশ্য। দেশজুড়ে, বিশেষ করে দক্ষিণাঞ্চল, বেকা উপত্যকা এবং বৈরুতের কিছু অংশে বিমান হামলা হয়েছে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


