Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মধ্যরাতে মেঘনায় চলমান লঞ্চে কন্যা সন্তানের জন্ম
জাতীয়

মধ্যরাতে মেঘনায় চলমান লঞ্চে কন্যা সন্তানের জন্ম

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 4, 2020Updated:October 4, 20202 Mins Read
মধ্যরাতে মেঘনায় চলমান লঞ্চে কন্যা সন্তানের জন্ম
ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা থেকে বরিশালে আসার পথে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে গর্ভবর্তী এক নারী নিরাপদে কন্যা সন্তান প্রসব করেছেন।  নিরাপদে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরে গোটা লঞ্চে মাইকে এর ঘোষণা দেয়া হয়। এতে লঞ্চে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সবাই আদর করে ওই শিশুটির নাম রেখেছেন নুসাইবা।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় মেঘনা নদীতে চলমান ওই লঞ্চটিতে এ ঘটনা ঘটে। বর্তমানে শিশু সন্তানসহ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার বাসিন্দা ফোরকান হাওলাদারের স্ত্রী ফাহিমা বেগম সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

লঞ্চ স্টাফ সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার বাসিন্দা ফোরকান হাওলাদার ঢাকায় একটি গার্মেন্টে চাকরি করেন। তার গর্ভবতী স্ত্রী ফাহিমা বেগমকে নিয়ে শনিবার রাতে ঢাকা থেকে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ২১০ নম্বর কেবিনে করে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন।

রাত সাড়ে ১১টার দিকে স্ত্রী প্রসব বেদনা দেখা দিলে তিনি লঞ্চের অন্য যাত্রীদের সঙ্গে বিষয়টি শেয়ার করেন। যেখান থেকে বিষয়টি লঞ্চের দায়িত্বরত স্টাফরা জানতে পেরে দুজন নারীর সহায়তায় নিরাপদে বাচ্চা প্রসব করান। এসময় গরমপানি, স্যাভলনসহ যাবতীয় সহায়তা করেন লঞ্চের স্টাফরা।

নিরাপদে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরে গোটা লঞ্চে মাইকে এর ঘোষণা দেয়া হয়। এতে লঞ্চে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

এদিকে খবরটি জানতে পেরে লঞ্চ কোম্পানির চেয়ারম্যানের স্ত্রী ওই শিশুটির নাম নুসাইবা রেখেছেন। এছাড়া চেয়ারম্যান নিজাম উদ্দিন মৃধা’র পক্ষ থেকে ওই দম্পতি ও সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুটির আজীবনের জন্য এ কোম্পানির লঞ্চে যাতায়াত ফ্রি করার ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন লঞ্চের সুপারভাইজার নুর খান মাসুদ।

তিনি আরও জানান, শিশুটি ও তার মা সুস্থ থাকলেও লঞ্চটিকে নিরাপদে যথাসম্ভব আগেভাগে বরিশালে নেয়ার জন্য মাস্টারদের বলা হয়েছে। সেখানে কোম্পানির পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া হাসপাতালে ভর্তি করানো ও চিকিৎসার যাবতীয় সহায়তা কোম্পানির পক্ষ থেকেই করা হবে।

এ খবর জানতে পেরে লঞ্চের যাত্রী একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার কাছে থাকা মিষ্টি যাত্রীদের মধ্যে বিতরণ করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa