Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মমতাকে শেখ হাসিনার অভিনন্দন, চিঠিতে যা লিখলেন
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

মমতাকে শেখ হাসিনার অভিনন্দন, চিঠিতে যা লিখলেন

By Sibbir OsmanMay 6, 20211 Min Read

মমতাকে শেখ হাসিনার অভিনন্দন, চিঠিতে যা লিখলেন

Advertisement
জুমবাংলা ডেস্ক: টানা তিনবারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৫ মে) প্রধানমন্ত্রী এক চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন।

চিঠিতে প্রধানমন্ত্রী লেখেন—

প্রিয় মমতাজী,

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথগ্রহণ উপলক্ষে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল বিজয় আপনার ওপর পশ্চিমবঙ্গের জনগণের সুগভীর আস্থার প্রতিফলন। ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বিশেষভাবে, পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত নিবিড়, হৃদয়ের এবং আবহমানকালের।

২০২১-এর এই বিশেষ সময়ে যখন আমরা মুজিববর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছি, সেই মাহেন্দ্রক্ষণে আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে পশ্চিমবঙ্গের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের অবদান এবং সেই সঙ্গে আমাদের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও জীবনচর্চা। বৈশ্বিক করোনাভাইরাস মহামারির এই ক্রান্তিকালে বন্ধুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে সংকট উত্তরণের লক্ষ্যে একযোগে কাজ করে যেতে আমরা অঙ্গীকারবদ্ধ।

আপনার সুযোগ্য নেতৃত্বে পশ্চিমবঙ্গের জনগণের সর্বাঙ্গীন উন্নতি ও উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। দুই বাংলার জনগণের অধিকতর সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি।

আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য প্রত্যাশা করছি।

আমার আন্তরিক শুভেচ্ছা রইলো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa