
রোববার (৪ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর চরপাড়া মোড় সড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন মাদরাসাশিক্ষার্থী আবু সাঈদ, রাশেদুল ইসলাম অন্যান্যরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ন্যায্য দাবির আন্দোলনে আমাদের ছাত্র ভাইদের বুকে গুলি চালিয়েছে স্বৈরাচারী সরকার। তাদের ক্ষমতায় আর কোনো অধিকার নেই। আমার টাকায় কেনা বুলেট, আমার ভাইয়ের বুকে বিদ্ধ হবে। এটা মেনে নেওয়া হবে না।
বিক্ষোভ সমাবেশে নগরীর জামিয়া ইসলামিয়াসহ বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


