Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মরদেহ নিয়ে গেছে বিএসএফ, কাঁদছে পরিবার, এলাকাবাসীর মানববন্ধন
জাতীয়

মরদেহ নিয়ে গেছে বিএসএফ, কাঁদছে পরিবার, এলাকাবাসীর মানববন্ধন

By Sazzad Hossainসেপ্টেম্বর 11, 20193 Mins Read

মরদেহ নিয়ে গেছে বিএসএফ, কাঁদছে পরিবার, এলাকাবাসীর মানববন্ধন

Advertisement

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক বাবলু মিয়ার (২৪) মরদেহ নয়দিনেও হস্তান্তর করা হয়নি।

পাশাপাশি আহত অবস্থায় আটক করে নিয়ে যাওয়া কিশোর একই উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ঝাড়শিঙ্গেশ্বর গ্রামের গোলজার রহমানের ছেলে সাইফুল ইসলামকে (১৫) ফেরত দেয়নি বিএসএফ। এ অবস্থায় বাবলু মিয়ার মরদেহ ও সাইফুল ইসলামকে জীবিত ফেরত দেয়ার দাবিতে মানববন্ধন করেছে ওই এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ।

বুধবার বিকেল ৫টার দিকে ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ উচ্চ বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নিহত বাবলু উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ যৌথবাঁধ এলাকার বাসিন্দা।

এলাকাবাসীর সঙ্গে মানববন্ধনে অংশ নেন নিহত বাবলু মিয়ার স্ত্রী রাজিফা বেগম, বাবা নূর মোহাম্মদ, মা আছিয়া খাতুন, বড় ভাই রাসেল মিয়া, ছোট ভাই লিটন ও খোকন, বোন পারভীন আক্তার, নার্গিস আক্তার, সিমু আক্তার ও আন্না বেগম।

এলাকাবাসী জানায়, গুলি করে বাবলুর লাশ নিয়ে গেছে বিএসএফ। সেই সঙ্গে সাইফুলকে নিয়ে যায়। ৫১-বিজিবির সহযোগিতায় নিহত বাবলু ও বিএসএফের হাতে আটক সাইফুলকে ফেরতের দাবি জানানো হলেও এখনো কোনো উদ্যোগ নেয়া হয়নি। নয়দিন পেরিয়ে গেলেও তাদের ফেরত দেয়নি বিএসএফ।

মরদেহ নিয়ে গেছে বিএসএফ, কাঁদছে পরিবার, এলাকাবাসীর মানববন্ধন

মানববন্ধনে বাবলুর বাবা-মা, ভাই-বোন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা কিছুই চাই না, বাবলুর লাশ ফেরত চাই। ঘটনার নয়দিন পেরিয়ে গেলেও বাবলুর লাশ ফেরত পাইনি। দেশের মাটিতে বাবলুর লাশ দাফন করতে চাই আমরা।

মানববন্ধনে কাঁদতে কাঁদতে বাকরুদ্ধ হয়ে পড়েন নিহত বাবলুর স্ত্রী রাজিফা আক্তার। একপর্যায়ে তিনি বলেন, আমার স্বামীর লাশ এনে দেন। শেষবারের জন্য তাকে একবার দেখতে চাই।

অপরদিকে, বিএসএফের হাতে আটক সাইফুলের বাবা গোলজার রহমান বলেন, আমার ছেলেকে ফেরত চাই। ৫১-বিজিবির কাছে বার বার গেছি, কিন্তু আমার ছেলেকে দেশে আনার কোনো উদ্যোগ নেয়নি তারা।

এর আগে রোববার বিকেলে নিহত বাবলুর লাশ ও আটক সাইফুলকে ফেরত আনার দাবিতে ডিমলার ইউএনওর মাধ্যমে ৫১-বিজিবির কমান্ডিং অফিসারের (সিও) কাছে লিখিত আবেদন দিয়েছিল দুই পরিবারের সদস্যরা। এরপর বাবলুর লাশ ও সাইফুলকে ফেরত আনার কোনো উদ্যোগ নেয়া হয়নি।

যদিও, বুধবার বিকেলে কালিগঞ্জ উচ্চ বিদ্যালয় চত্বরে সীমান্তে চোরাচালান, মানবপাচাররোধে গণসচেতনতার জন্য বিজিবির পক্ষ থেকে মতবিনিময় সভার উদ্যোগ নেয়া হয়েছিল। এজন্য এলাকায় মাইকিং করেছিল বিজিবি। কিন্তু বাবলুর মরদেহ ও আটক সাইফুলকে ফেরতের দাবি নিয়ে এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচির কারণে সভা স্থগিত করে বিজিবি।

গত মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) ভোরে বাবলু মিয়া ও সাইফুল ইসলাম মঙ্গলবার ভোরে নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের পাটগ্রাম সীমানার ভারত সীমান্তের ৭৭২ প্রধান পিলারের কাছে ঘাস কাটতে যায়।

তাদের সঙ্গে গরু দেখতে পেয়ে ওপারের উড়াল বিএসএফের ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। এতে বাবলু মিয়া ঘটনাস্থলে নিহত ও সাইফুল ইসলাম আহত হয়। নিহত বাবলুর মরদেহ ও আহত সাইফুলকে ভারতে নিয়ে যায় বিএসএফ।

জানা যায়, বাবলুর মরদেহ ময়নাতদন্ত শেষে কুচবিহার হাসপাতালের মর্গে রেখেছে বিএসএফ। পাশাপাশি চিকিৎসা শেষে সাইফুল ইসলামকে জলপাইগুড়ির কিশোর সুরক্ষাকেন্দ্রে রাখা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026
ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

জুন 20, 2026
Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

জুন 20, 2026

Latest News

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa