
গবেষণা প্রতিবেদনে উঠে আসে, গত চার দশকে নদীর এলাকা কমেছে ৫৭ দশমিক ২০ শতাংশ। স্থানীয়দের অবহেলা ও আগ্রাসনে এক কালের টলটলা ধলেশ্বরী ধীরে ধীরে মরে যাচ্ছে। বিষয়টি নিয়ে কতৃপক্ষের কোনও ভ্রুক্ষেপ নেই।
জানা গেছে, ১৯৭৬ সালের একটি গবেষণায় উঠে আসে, তৎকালে ধলেশ্বরীর আয়তন ছিল ১৫ দশমিক ৫৪ বর্গকিলোমিটার। ২০১৬ সালে তা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৫ বর্গকিলোমিটারে। প্রতি বছর কমেছে গড়ে শূন্য দশমিক ২৪ বর্গকিলোমিটার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



