Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home রাজনীতি মহাকাশেও ঘুরে বেড়াচ্ছে শেখ হাসিনার দুর্নীতি: হাবিব উন নবী
রাজনীতি স্লাইডার

মহাকাশেও ঘুরে বেড়াচ্ছে শেখ হাসিনার দুর্নীতি: হাবিব উন নবী

By Saumya Sarakarডিসেম্বর 21, 20243 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নামে মহাকাশেও ঘুরে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ইছাপুরায় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

হাবিব উন নবী খান সোহেল বলেন, শেখ হাসিনা দুর্নীতি করে সারা দেশের সব ব্যাংক শেষ করে দিয়েছেন। কোনও ব্যাংকে টাকা নাই। ওনাকে জিজ্ঞেস করলে বলবে, আমি তো পদ্মা সেতু বানাইছি। এই জন্য সরকার আসার পর একটি কমিটি করে দিয়েছিল। ওই কমিটির তথ্যমতে, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিবছর লুটপাট করে বিদেশে পাঠিয়েছে এক লাখ ৮০ হাজার কোটি টাকা। পদ্মা সেতুতে খরচ হয়েছে কত টাকা? ত্রিশ হাজার কোটি টাকা! সুতরাং প্রতিবছর শেখ হাসিনা ছয়টা পদ্মা সেতুর টাকা বিদেশে পাঠিয়েছেন। এই ২৪ বছরে তাহলে কতগুলো হলো?

তিনি বলেন, ওনার বাপের নামে একটি স্যাটেলাইট বানিয়েছেন তিন হাজার কোটি টাকা দিয়ে। সেই স্যাটেলাইট আদৌ কোনও কাজে লাগে না। টাকা চুরি করার জন্য সেই স্যাটেলাইট পাঠিয়েছেন। ওনার দুর্নীতির প্রমাণ শুধু বাংলাদেশ না মহাকাশেও ঘুরে বেড়াচ্ছে।

শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির এ নেতা বলেন, এক-এগারোর সরকার যখন আপনাকে ধরে নিয়ে গেলো, আপনার এত শুভাকাঙ্ক্ষী, কই কেউ তো তখন কোনও বিবৃতি দেয় নাই। যে দেশে আশ্রয় নিয়েছেন, তারাও আপনার জন্য বিবৃতি দেয় নাই। আপনার দলে এত বড় বড় নেতা কেউ আপনার জন্য বিবৃতি দেয় নাই। বেগম খালেদা জিয়া বিবৃতি দিয়েছিলেন। আপনি ক্ষমতায় আসার পরপরই খালেদা জিয়াকে তার সেই বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছেন; যেই বাড়ির এক কোণে বসে একসময় জিয়াউর রহমান গল্প করেছেন। ওই বাড়িতে জিয়াউর রহমান তার স্মৃতি রেখে গেছেন। সেই বাড়িতেই সন্তানদের বাবার স্নেহ আর মায়ের মমতা দিয়ে মানুষ করেছেন বেগম খালেদা জিয়া।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এরপর হাবিব উন নবী বলেন, বিচার বিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের সুযোগ এসেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে জাতির এবং আমাদের প্রত্যাশা খুব শিগগিরই তিনি দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। দেশের জনগণ যে মূল্যবান ভোটের অধিকার হারিয়েছিল সেই ভোটের অধিকার ফিরিয়ে দেবেন। যেই গণতন্ত্রকে শেখ হাসিনা হত্যা করেছিলেন, সেই গণতন্ত্র ফিরিয়ে দেবেন।

কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। কর্মী সমাবেশ উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন।

কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হাজি মো. জসিম উদ্দিন জসিম, কুমিল্লা মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক মো. মোস্তফা জামান।

শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন আমেরিকা সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির উপদেষ্টা মো. জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া। কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি মো. কবির হোসেন।

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ১৫ নারী-শিশু

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
প্রধানমন্ত্রী

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

জুন 10, 2026
জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুন 10, 2026
গুজব

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব প্রসঙ্গে মুখ খুললেন নির্মাতা

জুন 10, 2026
Latest News
প্রধানমন্ত্রী

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

গুজব

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব প্রসঙ্গে মুখ খুললেন নির্মাতা

গৃহকর্মী নেবে না

যেসকল দেশ থেকে গৃহকর্মী নেবে না কুয়েত

গ্রেপ্তার

জামিনে মুক্তির পর কারাফটকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

দাম ফের বাড়ল

বিশ্ববাজারে তেলের দাম ফের বাড়ল

বড় ব্যবধানে জয়

বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

পারফরম্যান্সে

শাকিরাকে দিয়ে শুরু, লিসার পারফরম্যান্সে শেষ উদ্বোধনী অনুষ্ঠান

ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

সঙ্গে থাকব

মমতা দিদি যতদিন বেঁচে আছেন, তার সঙ্গে থাকব: দেব

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa