Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স
খেলাধুলা ফুটবল

মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

By Shamim RezaJuly 14, 20262 Mins Read

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই ইউরোপীয় পরাশক্তি স্পেন ও ফ্রান্স। মাঠের মহাযুদ্ধ শুরুর আগেই মাঠের বাইরে শুরু হয়ে গেছে কথার লড়াই। যাকে ফুটবল দুনিয়ায় বলা হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। দুই দলের খেলোয়াড়দের পাল্টাপাল্টি মন্তব্য আর আক্রমণাত্মক মন্তব্যে সেমিফাইনালের উত্তাপ ইতিমধ্যেই চরমে পৌঁছেছে। ফরাসি কোচ দিদিয়ের দেশম যেখানে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে এই ম্যাচের ফেবারিট তকমা দিয়েছেন, সেখানে স্প্যানিশ শিবির সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে।

ফ্রান্স

Advertisement

টানা জয়ের আত্মবিশ্বাসে ফুরফুরে মেজাজে থাকা স্প্যানিশ তরুণ তুর্কি লামিন ইয়ামাল সাফ জানিয়ে দিয়েছেন, ফ্রান্সকে ভয় পাওয়ার কোনো কারণ তারা দেখছেন না। বরং গত দুটি দেখায় ফরাসিদের হারানোর সুখস্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি বলেন, শেষ দুটি ম্যাচে তারা ফ্রান্সকে হারিয়েছেন, তাই ভয়ের কিছু থাকলে তা ফ্রান্সেরই থাকা উচিত।

একই সুরে সুর মিলিয়েছেন উইঙ্গার নিকো উইলিয়ামসও। এটাকে অহংকার নয় বরং নিজেদের ওপর প্রবল আত্মবিশ্বাস হিসেবেই দেখছেন তিনি। অন্যদিকে ফ্রান্সের গোলমেশিন কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবারসি স্পষ্ট জানিয়েছেন, এমবাপ্পের মতো বিশ্বমানের ফরোয়ার্ডকে তারা সমীহ করলেও ভয় পাওয়ার কিছু দেখছেন না।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

স্প্যানিশ শিবিরের এই হুঙ্কারকে অবশ্য একেবারেই পাত্তা দিতে রাজি নয় ফরাসি রক্ষণভাগ। স্পেনের এই আগ্রাসী মন্তব্যগুলোকে স্রেফ একটি ফন্দি বা ‘ট্র্যাপ’ হিসেবে দেখছেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। গণমাধ্যমের মুখোমুখি হয়ে কোনাতে বলেন, স্প্যানিশ খেলোয়াড়রা কী বলছেন তা নিয়ে তারা একেবারেই মাথা ঘামাচ্ছেন না। টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ সময়ে বিনয়ী থেকে নিজেদের খেলায় মন দিতে চান তারা। প্রতিপক্ষের এমন মনস্তাত্ত্বিক ফাঁদে পা না দিয়ে মাঠের লড়াইয়েই সব হিসাব-নিকাশ চুকিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন এই ফরাসি তারকা।

সূত্র: এনডিটিভি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ফ্রান্স
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
World

স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়ে বিশ্বকাপে এসেছিল সেনেগাল

July 14, 2026
WorldCup

এবারের বিশ্বকাপে ১০০ ম্যাচে যত রেকর্ড

July 14, 2026
বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

July 13, 2026

Latest News

World

স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়ে বিশ্বকাপে এসেছিল সেনেগাল

WorldCup

এবারের বিশ্বকাপে ১০০ ম্যাচে যত রেকর্ড

বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

fifa

২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ শুরু হবে?

মেসি

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’

আর্জেন্টিনা

আর্জেন্টিনা কী বাড়তি সুবিধা পাচ্ছে, স্পষ্ট করল ভিএআরের পরিসংখ্যান

চোরের দলের ফুটবল খেলা কবে

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে

Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa