
আরব সাগর থেকে উঠে আসা এই ঘূর্ণিঝড় মহার প্রভাবে বাংলাদেশ-ভারতের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে তুমুল সংশয় জেগেছিলো। ভারতীয় আবহাওয়াবিদদের ভাষ্যমতে, বুধবার (৬ নভেম্বর) মধ্যরাত অথবা বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ভারি বর্ষণে ভেসে যেতে পারে গুজরাট।
তবে, স্বস্তির খবর হচ্ছে ঘূর্ণিঝড় দিক পাল্টেছে। গুজরাট উপকূল, আহমেদাবাদ ছেড়ে মাহার গন্তব্য কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালার দিকে সরে গেছে। যে কারণে রাজকোটেও কমে এসেছে ঝড়ের প্রকোপ। বুধবার কিছুটা বৃষ্টিপাত হলেও আজকের খবর হচ্ছে, সকাল থেকেই রাজকোটে রৌদ্রোজ্জল আবহাওয়া।
ঘূর্ণিঝড়ের গতি পরিবর্তন হওয়ায় আর ম্যাচ নিয়ে সংশয় নেই। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে টাইগারদের সিরিজ বিজয়ের ম্যাচটি।
উল্লেখ্য, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে সাত উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগার বাহিনী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



