Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মাজারে হামলা করে আপনারা আমাদের হৃদপিণ্ডে হাত দিয়েছেন : ফরহাদ মজহার
জাতীয় ধর্ম

মাজারে হামলা করে আপনারা আমাদের হৃদপিণ্ডে হাত দিয়েছেন : ফরহাদ মজহার

By Hasan MajorSeptember 13, 2024Updated:September 13, 20242 Mins Read

মাজারে হামলা করে আপনারা আমাদের হৃদপিণ্ডে হাত দিয়েছেন : ফরহাদ মজহার

Advertisement
জুমবাংলা ডেস্ক : কবি, সাহিত্যিক ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, ‘অনেকেই বলছেন কবর সমান করে দিতে হবে। হাতুরি দিয়ে কবর ভেঙে সেখান থেকে কংকাল বের করেছেন। আপনাদের দেখি কত শক্তি আছে, পারলে জিয়াউর রহমানের কবর সমান করে দিন।’

আজ (১৩ সেপ্টেম্বর) বিকালে জাতীয় জাদুঘরের সামনে দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার প্রতিবাদে ভাববৈঠকি কর্তৃক আয়োজিত এক প্রতিবাদী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

ফরহাদ মজহার বলেন, মাজারে হামলা করে আপনারা আমাদের হৃদপিণ্ডে হাত দিয়েছেন। আপনাদের সাবধান করে দিতে চাই, দিল্লির দালাল হয়ে বাংলাদেশের এত বড় ক্ষতি আপনারা করতে পারেন না। বাংলাদেশের সংস্কৃতি মাজার ভাঙা নয়, রক্ষা করা। মাজারের সংস্কৃতির যে দীর্ঘ ইতিহাস আছে সেই সংস্কৃতিকে রক্ষা করা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি বলেন, ‘ইসলামে কখনো আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার দেওয়া হয়নি। আপনি মত দিতে পারেন, ফতোয়া দিতে পারেন, কিন্তু কারও ওপর মত–ফতোয়া বাস্তবায়ন করার অধিকার আপনার নেই। আপনারা যারা মাজার ভাঙছেন, আপনাদের সম্পর্কে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা আমাদের কাছে পরিষ্কার।’

যারা দেশে মাজার ভাঙে তাদের উদ্দেশ করে তিনি বলেন, এক মহিলা এই দেশকে তার বাপের সম্পত্তি মনে করেছিলো বলে তাকে আমরা তাড়িয়ে দিয়েছি। কেউ যদি ভাবে ইসলাম তাদের বাপের সম্পত্তি তাহলে আমি হুশিয়ার করে দিচ্ছি এটা তাদের বাপের সম্পত্তি নয়।

মাজারগুলোতে মাদক ও ইসলামবিরোধী কর্মকাণ্ড হয় এমন যুক্তি প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, ‘আমরা অনৈতিক কাজ সমর্থন করি না। অনৈতিক কাজ কি শুধু মাজারে হয়! পুরো রাষ্ট্র, এ দেশের ধনিক শ্রেণি-এলিট শ্রেণি তাদের হোটেলে, তাদের বাসভবনে অনৈতিক কাজ করে যাচ্ছে। আপনারা তাদের সম্পর্কে কিছু বলেন না। কারণ আপনাদের কোন হেডাম নেই। আপনারা খবরদারি করছেন গরিবের ওপরে, অতি গরিবের ওপর, যাদের কাছে রাসুলুল্লাহ ছাড়া কেউ নেই। তারা শুধু রাসুলুল্লাহর জিকির ছাড়া আর কিছুই করছে না। যদি ইসলামের ইতিহাস না জানেন, তাহলে দয়া করে পড়ুন।’

অন্তর্বর্তীকালীন সরকারের নিকট যে সব মাজার ভাঙা হয়েছে, হামলার স্বীকার হয়েছে তা যেনো সরকারি অর্থায়নে পুননির্মাণ করে দেওয়া হয় সে দাবিও জানান ফরহাদ মজহার।

পুলিশকে মানুষের সাথে আচরণে বিনয়ী হতে হবে, বললেন ডিএমপি কমিশনার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

June 25, 2026
Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

June 25, 2026
দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

June 25, 2026

Latest News

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa