
ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান সজীব লিখেছেন, ‘আরেক কুলাঙ্গারকে দেখুন! এই মহিলা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের খুনি কুলাঙ্গার মাজেদের জন্য জান্নাত চেয়েছে! এভাবেই হাজার হাজার মোস্তাকের অনুসারী আওয়ামী লীগে প্রবেশ করেছে! সে আবার খিলক্ষেত থানা যুব মহিলা লীগের সভাপতি, তার প্রোফাইল তথ্য অনুযায়ী। এর দায় কার?’ ছাত্রলীগের সাবেক নেত্রী রুশি চৌধুরী লিখেছেন, ‘আওয়ামী যুব মহিলা লীগের খিলক্ষেত থানা ইউনিটের সভাপতি আইরিন রিয়া!!!! বঙ্গবন্ধুর খুনি, বঙ্গবন্ধুর পরিবারের খুনি, খুনি মাজেদের জান্নাত কামনাকারী একজন মুমিন বান্দা যুব মহিলা লীগের এই আরেক কালি মাখানো ভ্রু এর মহিলা। পোস্ট আবার এডিটও করেছে! কেউ বলবেন না যে এইটা রিয়েল আইডি না। এই মহিলাকে সংগঠন থেকে বহিষ্কার করা হউক। “এর দায় সংগঠন নেবে না টাইপ কোন প্রেস রিলিজ চাই না!” “সরাসরি বহিষ্কার চাই।” যুব মহিলা লীগে থেকে এই ধরনের মহিলাদের ঝাটায় বের না করা পর্যন্ত পাপিয়াদের সংখ্যা বাড়বেই। আইডি লিংক (দুইটা আইডি, দুইটায়ই সেইম পোস্ট ছিল)।’ তানভির আহমেদ রাসেল লিখছেন, ‘খিলক্ষেত থানা মহিলা আওয়ামী যুবলীগের সভাপতি আইরিন রিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম হত্যাকারী খুনি মাজেদের জান্নাতবাসী দেখতে চান বলে পোস্ট দেয়, প্রতিটি পদে পদে হাইব্রিড জামাতি বামাতিতে ভরে গেছে, একদম পাপিয়ার কপি পেস্ট এই আইরিন রিয়া’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



