
এরপর অ্যামান্ডাকে আলিঙ্গন করে তাকে চুম্বন করেন টেইলার। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হয় মাঠে উপস্থিত চিত্রসাংবাদিকদের ক্যামেরায়। গোটা ঘটনা ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। অফিসিয়াল টুইটার পেজে ঘটনাটির ভিডিও পোস্ট করে অ্যামান্ডা ও তার বয়ফ্রেন্ডকে শুভেচ্ছা জানিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। বয়ফ্রেন্ডের এমন কাণ্ডকারখানায় আপ্লুত ২২ বছরের অ্যামান্ডা জানান, সতীর্থরা পিছন থেকে সমানে উৎসাহ জুগিয়ে যাচ্ছিল। অজি লেগ-স্পিনারের কথায়, ‘আমি যখন টেইলারকে মাঠে প্রবেশ করতে দেখি তখন জানতাম না কী ঘটতে চলেছে। তবে যা ঘটেছে সেজন্য আমি ভীষণই খুশি। আমি এখনও ঘটনার কথা ভেবে কাঁপছি।’ উল্লেখ্য, ২০১৬ জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল অ্যামান্ডা জেড ওয়েলিংটনের। জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ৮টি টি-২০, ১২টি ওয়ান-ডে ও ১টি টেস্ট খেলেছেন এই নারী ক্রিকেটার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


