Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার মাঠে ১৫২ প্লাটুন বিজিবি
জাতীয় স্লাইডার

মাঠে ১৫২ প্লাটুন বিজিবি

By Bhuiyan Md TomalNovember 12, 20232 Mins Read

মাঠে ১৫২ প্লাটুন বিজিবি

Advertisement
জুমবাংলা ডেস্ক : বিএনপি-জামায়াতসহ সমমনা দলের ডাকা চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও পর্যাপ্তসংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

রবিবার (১২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

সরকার পদত্যাগের এক দফা দাবিতে রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়েছে অবরোধ।

এদিকে ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত ৮টা থেকে ১২ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক মোট ৯টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

এর মধ্যে ঢাকা সিটিতে ৭টি, ঢাকা বিভাগে (গাজীপুর) একটি, বরিশাল বিভাগ (বরিশাল সদর) একটি ঘটনা ঘটে। এ ঘটনায় আটটি বাস, একটি পিকআপ পুড়ে যায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ১৯টি ইউনিট ও ১৯৩ জন জনবল কাজ করে।

এর মধ্যে, রাত ৮টা ২০ মিনিটে নটর ডেম কলেজের সামনে, আরামবাগ, লাল সবুজ নামে ১টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাত ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের (৮নং) একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

রাত ৯টা ২০ মিনিটে যাত্রাবাড়ী ফলপট্টির সামনে অনাবিল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। একই সময় যাত্রাবাড়ীতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত সাড়ে ৯টায় গাজীপুরের জুগিতলায় একটি পিকআপ আগুন দেয় দুর্বৃত্তরা।

রাত পৌনে ১১টার দিকে পঙ্গু হাসপাতালের সামনে বৈশাখী পরিবহনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

রাত ১১টার দিকে আগারগাঁওয়ের তালতলা বাসস্ট্যান্ডের কাছে শিখড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানার বিপরীতে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। রাত ১২টায় রূপনগর থানার সামনে ১টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ঢাকার বাইরে রাত সাড়ে ৩টায় বরিশালে মা এন্টারপ্রাইজ নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

সবশেষ আজ সকালে অবরোধ শুরুর ১০ মিনিটের মাথায় রাজধানীর সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহন নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
মির্জা ফখরুল

পুরনো কেমিক্যালে মশা মরছে না, নতুনে জোর দিন: মির্জা ফখরুল

July 20, 2026
Bonna

ভারী বৃষ্টিতে দেশের ৮ জেলায় হতে পারে বন্যা

July 20, 2026
Sahed

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ গ্রেফতার

July 20, 2026

Latest News

মির্জা ফখরুল

পুরনো কেমিক্যালে মশা মরছে না, নতুনে জোর দিন: মির্জা ফখরুল

Bonna

ভারী বৃষ্টিতে দেশের ৮ জেলায় হতে পারে বন্যা

Sahed

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ গ্রেফতার

Tista

তিস্তার পানি বৃদ্ধি, ডালিয়া পয়েন্টে খোলা হলো ৪৪টি জলকপাট

Rain

আগামী ৫ দিন কেমন থাকবে বৃষ্টিপাত, যা জানালো আবহাওয়া অফিস

রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

NRB

উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা

Proxy

প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন

Panna

আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার

সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa