
দুর্ঘটনায় ধ্বংসস্তূপে পরিণত সেই গাড়ির ছবি ও আহত ক্রিকেটারে ছবি শনিবার টুইটারে পোস্ট করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়া ম্যানেজার মোহাম্মদ ইব্রাহিম।ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জাতীয় ক্রিকেটার, উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। তিনি মাথায় হালকা আঘাত পেয়েছেন। আল্লাহ আফসারের সহায় হন। তার দ্রুত সুস্থতা কামনা করছি।
আফগান দলের অন্যতম তারকা আফসার জাজাই। যদিও দলে সুযোগ না পাওয়ায় সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৭ সালে। এখনও পর্যন্ত ৩ টেস্ট, ১৭ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি খেলেছেন আফসার। টেস্টে ৩ ম্যাচে ১৩৫ রান ও ৬ ডিসমিসাল, ওয়ানডেতে ২৬৪ রান ও ২২ ডিসমিসাল এবং একমাত্র টি-টোয়েন্টিতে ৯ রান করে একটি স্ট্যাম্পিং করেছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



