Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘মাদকসেবী সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপটেস্ট করা হবে। কেউ টেস্টে পজিটিভ হলেই তাকে চাকরি হারাতে হবে। যেসব পুলিশ সদস্য মাদকের সঙ্গে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। যে উদ্দেশ্য ও শক্তি নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে নেমেছিলাম তা অব্যাহত রাখতে হবে।’

রবিবার (১৬ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত বাংলাদেশ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত ডিএমপির মাসিক অপরাধ সভায় কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘বিট পুলিশিং ও গ্রেফতার মাদক ব্যবসায়ী থেকে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে মাদকসেবীদের তালিকা করতে হবে। আমরা তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে পুনর্বাসনে সহযোগিতা করব।’

পথশিশুদের মাদকসেবনের বিষয়ে তিনি বলেন, ‘যেসব পথশিশু মাদক ও ড্যান্ডি খাচ্ছে, তাদের দিকে বিশেষ লক্ষ্য দিতে হবে। এরা ভবিষ্যতে বড় হয়ে ছিনতাইসহ অপরাধমূলক কাজ করার সম্ভাবনা আছে।’

শিশুদের কাছে জুতার সল্যুশন আঠা যেসব দোকানদার বিক্রি করছেন, তাদের শিশুদের কাছে এ আঠা বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করার নির্দেশ দেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.